এক্সপ্লোর

৬৪টি ফ্লাইট, ৭ থেকে ১৩ মে ১২টি দেশ থেকে ১৪ হাজারের বেশি ভারতীয় নাগরিককে ফেরানোর প্ল্যান পাকা

সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৭ মে থেকে ধাপে ধাপে বিমানে ও নৌজাহাজে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের বাহক নন, এমন ভারতীয়দের দেশে ফেরানোর কর্মসূচি চালাবে। বিমান বা জাহাজের ভাড়ার বিনিময়েই এই সুযোগ পাওয়া যাবে।

নয়াদিল্লি: ১২টি দেশ থেকে প্রায় ১৪ হাজার ৮০০ ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর বিরাট পরিকল্পনা তৈরি কেন্দ্রের সরকারের। ৭ থেকে ১৩ মে, প্রায় ১ সপ্তাহ করোনাভাইরাস সংক্রমণের জেরে চালু লকডাউনে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরাতে ৬৪টি ফ্লাইট চালানো হবে বলে জানিয়েছেন সরকারি কর্তারা। সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, আমেরিকা, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, বাংলাদেশ, বাহরিন, কুয়েত ও ওমান-এই ১২টি দেশে আটকে পড়া লোকজনকে ফেরাতে বিশেষ বিমান চালাবে এয়ার ইন্ডিয়া ও তার অধীনস্থ সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের মেয়াদ সর্বশেষ বেড়েছে ১৭ মে পর্যন্ত। এই সময়সীমার মধ্য সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ থাকছে। সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৭ মে থেকে ধাপে ধাপে বিমানে ও নৌজাহাজে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের বাহক নন, এমন ভারতীয়দের দেশে ফেরানোর কর্মসূচি চালাবে। বিমান বা জাহাজের ভাড়ার বিনিময়েই এই সুযোগ পাওয়া যাবে। সরকারি কর্তারা জানিয়েছেন, ৭ থেকে ১৩ মে-র মধ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে ১০টি, ব্রিটেন, আমেরিকায় সাতটি করে,সৌদি আরবে ৫টি, সিঙ্গাপুরে ৫টি., কাতারে দুটি ফ্লাইট পাঠানো হবে ভারতীয় নাগরিকদের নিয়ে আসার জন্য। এছাড়া মালয়েশিয়া, বাংলাদেশে সাতটি করে, কুয়েত, ফিলিপিন্সে পাঁচটি করে, ওমান ও বাহরিনে দুটি করে ফ্লাইট চালানো হবে বলে জানা গিয়েছে। ১৫টি ফ্লাইট যাবে কেরল থেকে, দিল্লি ও তামিলনাড়ু থেকে ১১টি করে, মহারাষ্ট্র ও তেলঙ্গানা থেকে সাতটি করে যাবে। বাকিগুলি রওনা দেবে অন্য ৫টি রাজ্য থেকে। ১৩ মের পর বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিয়ে আসতে আরও বিমান চালানো হবে বলে জানিয়েছে সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget