এক্সপ্লোর

Crimes Against Women: ধর্ষণ-সহ নারী নির্যাতনের অভিযোগ, ১৫১ জন সাংসদ-বিধায়কের নামে মামলা, কোন দল, কোথায় জানুন

Association for Democratic Reforms: অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR) বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখে এই তথ্য প্রকাশ করেছে।

নয়াদিল্লি: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। এক বা একাধিক যাই হোক না কেন, দোষীদের কড়া শাস্তির দাবি উঠছে। কিন্তু সর্ষের মধ্যেই যেখানে ভূত লুকিয়ে, সেখানে শাস্তির বিধান কে দেবেন, সেই নিয়ে উঠছে প্রশ্ন। কারণ রিপোর্ট বলছে, দেশের ১৫১ জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। ধর্ষণে অভিযুক্ত ১৬ জন। (Crimes Against Women)

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR) বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখে এই তথ্য প্রকাশ করেছে। ADR জানিয়েছে, ৪ হাজার ৮০৯ টি নির্বাচনী হলফনামার মধ্যে ৪ হাজার ৬৯৩টি হলফনামা খতিয়ে দেখেছে তারা। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ওই হলফনামাগুলি জমা পড়ে, তাতে ১৬ জন সাংসদ এবং ১৩৫ জন বিধায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। (Association for Democratic Reforms)

এই তালিকায় সবচেয়ে উপরে পশ্চিমবঙ্গ রয়েছে বলে জানিয়েছে ADR. বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ২৫ জন সাংসদ এবং বিধায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানকার ২১ জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। তৃতীয় স্থানে থাকা ওড়িশার ১৭ জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে রয়েছে নারী নির্যাতনের মামলা। 

কী রয়েছে রিপোর্টে, দেখুন এক ক্লিকে

ADR জানিয়েছে, বর্তমানে ১৬ জন সাংসদ এবং বিধায়ক তাঁদের নামে ধর্ষণের মামলা থাকার কথা নির্বাচন কমিশনারকে জানিয়েছেন। ৩৭৬ ধারায় মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধে, যাতে কমপক্ষে ১০ বছরের সাজা হতে পারে। সর্বোচ্চ যাবজ্জীবনের সাজাও হতে পারে তাঁদের। এঁদের মধ্যে ১৪ জন বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন দু'জন। একজন নির্যাতিতার উপর বার বার নির্যাতনের অভিয়োগও রয়েছে, যাতে অপরাধের গুরুত্ব আরও বেড়ে যায়। 

যে সমস্ত দলের সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, তাদের মধ্যে বিজেপি সবচেয়ে এগিয়ে। বিজেপি-র ৫৪ জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। কংগ্রেসের ২৩ জন, তেলুগু দেশম পার্টির ১৭, আম আদমি পার্টির ১৩, তৃণমূলের ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের রয়েছে বলে উঠে এসেছে রিপোর্টে। এই মুহূর্তে ক্ষমতাসীন বিজেপি-র পাঁচ জন এবং কংগ্রেসের পাঁচ জন জনপ্রতিনিধির নামে রয়েছে মামলা।

নারী নির্যাতন, ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ থাকা নেতাদের নির্বাচনী টিকিট দেওয়ার তীব্র বিরোধিতা করেছে ADR. নিরপেক্ষ তদন্ত করে, ফাস্ট ট্র্যাক কোর্টে তাঁদের বিচারের সুপারিশ করেছে ওই সংস্থা। শুধু তাই নয়, নারী নির্যাতনে অভিযুক্ত নেতাদের নির্বাচনে জয়যুক্ত করার আগে মানুষের মধ্য়ে এ নিয়ে সচেতনতা তৈরি হওয়া প্রয়োজন বলে মত ADR-এর।

সেরা শিরোনাম

CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget