এক্সপ্লোর

বিজেপির পথে ১৬-১৭ জন তৃণমূল সাংসদ! কাঁকসার চা-চক্রে দাবি সাংসদ সুনীল মণ্ডলের

১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে ‘মেগা জয়েন’ এর পর থেকেই তৃণমূলে আরও ভাঙন ধরবে বলে হুঙ্কার দিয়ে আসছে গেরুয়া শিবির। এই প্রেক্ষিতে এবার চাঞ্চল্যকর দাবি করলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল।

পূর্ব বর্ধমান: এবার তাঁর পথই অনুসরণ করতে চলেছেন ১৬ থেকে ১৭ জন তৃণমূল সাংসদ। কাঁকসার চা-চক্রে যোগ দিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সদ্য তৃণমূলত্যাগী সুনীল মণ্ডল। তাঁর দাবি, ১৬ থেকে ১৭ জন তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন। চা-চক্রে যোগ দিয়ে জেলায় বিজেপির একাধিক কর্মসূচির ঘোষণা করেন তিনি এদিকে ওয়াই ক্যাটিগরি নিরাপত্তা পেলেও পাইলট কার চেয়েছেন পূর্ব বর্ধমানের সাংসদ। যা নিয়ে সাংসদকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

বর্ধমান পূর্ব সাংসদ তথা বিজেপি নেতা সুনীল মণ্ডল বলেন, আরও ১৬-১৭ জন তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দেবেন। ৩১ জানুয়ারির মধ্যে তৃণমূল খালি হয়ে যাবে। বিধানসভা ভোটে তৃণমূল ৩ নম্বর হবে কিনাও সন্দেহ, প্রার্থীই পাবে না। ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে ‘মেগা জয়েন’ এর পর থেকেই তৃণমূলে আরও ভাঙন ধরবে বলে হুঙ্কার দিয়ে আসছে গেরুয়া শিবির। এই প্রেক্ষিতে এবার চাঞ্চল্যকর দাবি করলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল।

সুনীল মণ্ডলের এই বক্তব্যের কটাক্ষ করেছে তৃণমূল। পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় বলেন, দলে গুরুত্ব বাড়ানোর জন্য বলতেই হবে। কাঁকসার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন, কে গেল তাতে আমাদের দলের কিছু যায় আসে না, মমতা যেদিকে বাংলা সেদিকে থাকবে।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর, কলকাতায় হেস্টিংসে বিজেপির পার্টি অফিসে যাওয়ার মুখে হামলার মুখে পড়ে সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি। এরপরই কেন্দ্রের তরফে ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয় তাঁকে। কিন্তু তার পরেও আশঙ্কায় ভুগছেন তিনি। সুনীল মণ্ডল বলেন, এখন তিনজন নিরাপত্তারক্ষী আমার সঙ্গে থাকেন। যেভাবে হামলা হচ্ছে তাতে গাড়ি সারানোর মতো টাকা নেই। পাইলট কারের জন্য অমিত শাহকে জানিয়েছি। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় বলেন, বিজেপিতে এখন আদি-নব্য সংঘাত চলছে। তাই হয়তো নিরাপত্তা চাইছেন।

 

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ayushman Bharat: চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন কোন রোগের চিকিৎসা হবে ?
চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন কোন রোগের চিকিৎসা হবে ?
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget