এক্সপ্লোর

রাজ্যসভা ভোটের আগে ফের ৩ বিধায়কের ইস্তফা, ১৯ বিধায়ককে রাজস্থানের রিসর্টে পাঠাল কংগ্রেস: সূত্র

কংগ্রেসের একটি সূত্র বলছে, প্রাথমিক ভাবে ২৬ জন বিধায়ককে রাজস্থানের মাউন্ট আবু এলাকার‘ওয়াইল্ড উইন্ডস’নামে এক রিসর্টে রেখে দেওয়ার কথা ভাবে।

নয়াদিল্লি: কর্নাটক, মধ্যপ্রদেশের ছায়া কি এ বার গুজরাতেও? রাজ্যসভা নির্বাচনের আগেই গুজরাত বিধানসভা থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেসের তিন বিধায়ক। সিঁদুরে মেঘ দেখে আগেভাগেই সতর্ক হয়েছে কংগ্রেস। সূত্রের খবর, গুজরাত থেকে ১৯ বিধায়ককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানে। যদি, তিন জনের দেখানো পথে হাঁটেন বাকিরাও? তাই সতর্ক হয়েছে কংগ্রেস হাইকম্যান্ড।

কংগ্রেসের একটি সূত্র বলছে, প্রাথমিক ভাবে ২৬ জন বিধায়ককে রাজস্থানের মাউন্ট আবু এলাকার‘ওয়াইল্ড উইন্ডস’নামে এক রিসর্টে রেখে দেওয়ার কথা ভাবে। রাজস্থানে এখন কংগ্রেসের সরকার। তাই বিজেপি এখানে বিধায়ক কেনাবেচা করতে পারবে না বলেই মনে করছে হাত শিবির।

গুজরাত বিধানসভায় কংগ্রেসের ৬৫টি আসন। তাদের আলাদা আলাদা রিসর্টে ইতিমধ্যেই পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর। একদল বিধায়ককে আবার পাঠানো হয়ে থাকতে পারে রাজকোটের 'নীল সিটি' নামে এক রিসর্টে। আরও একদলকে রাখা হয়েছে গুজরাতের আনন্দের কাছে অপর এক রিসর্টে।

১৮২ আসনের গুজরাত বিধানসভায় ১০৩টি আসন গেরুয়া শিবিরের দখলে। কংগ্রেসের ৬৫ বিধায়ক। হিসেব অনুযায়ী, রাজ্যসভায় ১ জন প্রার্থীকে পাঠাতে প্রয়োজন ৩৪টি ভোট। ১৯ জুন দেশে ২৪টি রাজ্যসভা আসনে ভোট।

গুজরাতে ৪ জুন দল ছাড়েন ২ বিধায়ক। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানায় কংগ্রেস। তৃতীয় জন একদিন পরেই ইস্তফা দেন। মার্চে রাজ্যসভা ভোটের দিন ঘোষণা হওয়ার কয়েকদিন পরেই ৪ বিধায়ক কংগ্রেস ছাড়েন।

পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে কংগ্রেস রাজ্যসভায় একটি মাত্র আসনই নিশ্চিত করতে পেরেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget