এক্সপ্লোর

করোনার জের, মার্চের বদলে ২০২১ উচ্চমাধ্যমিক জুনে? মাধ্যমিকে ৪০ শতাংশ পর্যন্ত সিলেবাসে কাটছাঁটের ভাবনা

সিলেবাস কমিটির রিপোর্ট দেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী...

কলকাতা: করোনার জেরে পিছিয়ে যাচ্ছে আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। মার্চের বদলে উচ্চমাধ্যমিক হতে পারে জুনে। ফেব্রুয়ারিতেই মাধ্যমিক শুরুর ভাবনা। মাধ্যমিকে ৪০ শতাংশ পর্যন্ত সিলেবাসে কাটছাঁটের সম্ভাবনা।

সরকারি স্তরে আলোচনা শুরু সিলেবাস কমিটির। অক্টোবরেই জমা পড়ছে সিলেবাস কমিটির রিপোর্ট। রিপোর্ট দেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

করোনা-আবহে কলেজ বিশ্ববিদ্যালেয়ে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। দশ মাসেরও কম শিক্ষাবর্ষ। এই প্রেক্ষাপটে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ভবিষ্যত্‍ নিয়ে আলোচনা ও বিকল্প ভাবনা শুরু সরকারি স্তরে।

২০২১ সালে যারা মাধ্যমিক দেবে, তাদের আড়াই মাসের মতো ক্লাস হলেও ২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একদিনও ক্লাস হয়নি স্কুলে।

পাখির চোখ এখন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। মাধ্যমিকের সময় এক রেখে সিলেবাস কমানোর কথা ভাবা হচ্ছে। উচ্চমাধ্যমিকে সিলেবাস এক রেখে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে।

এ বছর মাধ্যমিক শুরু হয় ১৮ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিক হয় ১২ মার্চ থেকে। সূত্রের খবর, সরকারি স্তরে আলোচনায় উঠে এসেছে- ২০২১-এর ফেব্রুয়ারিতে নেওয়া যেতে পারে মাধ্যমিক। সেক্ষত্রে ৩০-৪০ শতাংশ কমানো হতে পারে সিলেবাস।

উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে সিলেবাস অপরিবর্তিত রেখে পিছনো হতে পারে পরীক্ষা। যেহেতু কলেজের প্রথম বর্ষের পড়ুয়াদের শিক্ষাবর্ষ শেষ হচ্ছে অগাস্টে, সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক জুন মাস পর্যন্ত পিছিয়ে দেওয়ার ভাবনা।

সূত্রের খবর, অক্টোবরের শুরুতে সিলেবাস কমিটির এই সংক্রান্ত সুপারিশ জমা পড়ছে সরকারের কাছে। সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, ছাত্রছাত্রীদের সমস্যা যাতে না হয়, সেটাই লক্ষ্য। মাধ্যমিকেই সময়ে নিয়ে সিলেবাস কমাতে পারি কি না। উচ্চমাধ্যমিকে সময় পাওয়া যাবে। পরের বছর পরীক্ষা পিছিয়ে দেওয়ার আলোচনা চলছে। শিক্ষামন্ত্রীকে জানিয়ে দেব।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত। বলেন, আগে রিপোর্ট জমা পড়ুক। আলোচনা চলছে, রিপোর্ট পেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত।

সংকটকালে এই ভাবনায় পড়ুয়ারা খুশি। এক মাধ্যমিক পরীক্ষার্থী জানিয়েছে, আড়াই মাস মাত্র ক্লাস হয়েছে। সবাইতো অনলাইনে পারেনি। সিলেবাস কমালে ভাল হয়। আবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা জানান, একটাও ক্লাস হয়নি, তাই পরীক্ষা পিছোলে ভাল হয়।

করোনা-আবহে প্রায় ৬ মাস স্কুল বন্ধ। কবে খুলবে কোনও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে সরকারি স্তরে বড়সড় ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।

সেরা শিরোনাম

News Live: আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
Ritabrata Banerjee: তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত
তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত " জ্ঞানেশ কুমার আমাদের জানিয়েছেন .."
Kalighat TMC:কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়
কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়
EC Ritabrata TMC Meet: তৃণমূলের নাম-প্রতীক ও তহবিলের রাশ থাকবে কার হাতে ? আজ কমিশনের সঙ্গে 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠক দিল্লিতে
তৃণমূলের নাম-প্রতীক ও তহবিলের রাশ থাকবে কার হাতে ? আজ কমিশনের সঙ্গে 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠক দিল্লিতে

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
Bengaluru Horror: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
Embed widget