এক্সপ্লোর

Contaminated Cough Syrup Deaths:ভেজাল কাফ সিরাপে শিশুমৃত্যুর অভিযোগে ভারতীয়কে ২০ বছর কারাদণ্ড উজবেকিস্তানে, জেলে আরও ২০

Indian Sentenced To Death:ভেজাল কাফ সিরাপে শিশুমৃত্যুর অভিযোগে ভারতীয়কে টানা ২০ বছরের কারাদণ্ড দিল উজবেকিস্তানের আদালত।

নয়াদিল্লি:  ভেজাল কাফ সিরাপে (Contaminated Cough Syrup Death) শিশুমৃত্যুর অভিযোগে ভারতীয়কে টানা ২০ বছরের কারাদণ্ড দিল উজবেকিস্তানের আদালত। এই ঘটনায় মোট ২১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সিংহ রাঘবেন্দ্র প্রতাপ নামে ওই ভারতীয়ের কারাবাসের (Indian National Sentenced In Uzbekistan) মেয়াদ সব থেকে বেশি। সঙ্গে শিশুহারা পরিবারগুলিকে ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। 

যা জানা গেল...
এখনও পর্যন্ত ভেজাল কাফ সিরাপের ধাক্কায় ৬৮ জন শিশুমৃত্যুর খবর হয়েছে উজবেকিস্তানে। সেই মামলায়, উজবেকিস্তানের সুুপ্রিম কোর্ট যে রায় শুনিয়েছে, তাতে দুর্নীতি, করফাঁকি এবং প্রতারণায়  সিংহ রাঘবেন্দ্র প্রতাপের অপরাধ প্রমাণিত। যে সংস্থা, ওই কাফ সিরাপ আমদানি করত, তার ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন সিংহ রাঘবেন্দ্র প্রতাপ। তাঁর কারাবাসের মেয়াদ ২০ বছর। বাকিদের ১৮ বছরের জেল হয়েছে। শুধু তাই নয়। উজবেকিস্তানের সুুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, শিশুহারা পরিবারগুলির প্রত্যেককে ৮০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ বাবদও দিতে হবে। গত ছয় মাস ধরে মামলার শুনানি চলার পর এই রায় শোনায় উজবেকিস্তানের সুুপ্রিম কোর্ট।

প্রেক্ষাপট...
যে কাফ সিরাপে ভেজাল ঘিরে এই মর্মান্তিক পরিণতি, তার নাম Dok-1 বলে দাবি উজবেকিস্তান প্রশাসনের। কাফ সিরাপটির নির্মাতা সংস্থাকেও এই ঘটনায় অপরাধী বলে রায় দিয়েছে উজবেকিস্তানের আদালত। ২০২২ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ভেজাল কাফ সিরাপ থেকে ৮৬ জন শিশুর বিষক্রিয়া হয়েছিল বলে অভিযোগ ছিল। এদের মধ্যে ৬৮ জনকে বাঁচানো যায়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্ভবত কাফ সিরাপটিতে ইথাইলিন গ্লাইকল নামে একটি উপাদান মেশানো হয়েছিল। এটি শিল্প-কারখানায় ব্যবহার করা হয়। চিকিৎসার কাজে এর প্রয়োগ নিষিদ্ধ বলেই দাবি করে উজবেকিস্তান প্রশাসন। 
ঘটনাটি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য ওষুধ নিয়ামক সংস্থাগুলি। পরীক্ষার জন্য এই কাফ সিরাপের যে নমুনাগুলি চণ্ডীগড়ে সরকারের আঞ্চলিক ওষুধ পরীক্ষাগারে পাঠানো হয়েছিল, তার মধ্যে ২২টি 'উপযুক্ত মানের নয়' বলে রিপোর্টে জানা যায়। উজবেকিস্তানের তরফে বিষয়টি নিয়ে ভারতকে জানানো হতেই কাফ সিরাপ নির্মাতা সংস্থার সমস্ত রকম নির্মাণ সংক্রান্ত কাজ বন্ধ করে দিয়েছিল এদেশের সরকার। তাদের রফতানির লাইসেন্স-ও সাসপেন্ড করা হয়। এবার সেই মামলার রায় বেরোল।

আরও পড়ুন:এই ছোট্ট ফ্ল্যাটের মাসিক ভাড়া শুনলে চমকে উঠবেন! ভাইরাল ভিডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget