এক্সপ্লোর

'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?

দাবি, ওই স্কুলের জায়গায় আগে একটি ‘মহুয়া’ গাছ ছিল এবং সেই গাছে নাকি ছিল বহু আত্মার বাস। স্কুল কর্তৃপক্ষ গাছটি কেটে ফেলার পর সেই আত্মারা ক্ষুব্ধ হয়ে পড়ুয়াদের সমস্যায় ফেলছে

মহারাষ্ট্রের অমরাবতী জেলার একটি স্কুলে চাঞ্চল্যকর ঘটনা। সরকারি একটি স্কুলে হস্টেলে অতিপ্রাকৃত কাণ্ডকারখানার অভিযোগ করছেন অনেকে। অনেকের দাবি,  স্কুলে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক জন ছাত্রীকে নাকি ভূতে ধরেছে। আচরণে রীতিমতো অসঙ্গতি চোখে পড়ে। হঠাৎ  এমন গুজব ছড়িয়ে পড়ার পর স্কুলের হস্টেল ছেড়ে চলে গিয়েছে প্রায় ৬০০ জন পড়ুয়া। এঁদের বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। 

এমন অভিযোগ পেয়েই তৎপর হয়েছে প্রশাসন। তাঁদের প্রাথমিক ধারণা, এর পিছনে কোনও অতিপ্রাকৃত কারণ নেই। মানসিক চাপ থেকেই এমন আচরণ করেছেন ছাত্রীরা।  স্বাস্থ্য বিশেষজ্ঞরাও পরিস্থিতি খতিয়ে দেখেন। গত ২২ জুলাই আবাসিক ওই স্কুলের চার জন ছাত্রী হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তাঁরা অকারণে কাঁদছিলেন এবং হাসছিলেন ।  বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়তেই পড়ুয়াদের মধ্যে নানা ধরনের গুজব ছড়াতে শুরু করে। কয়েক দিনের মধ্যেই এক এক করে প্রায় ৬০০ জন পড়ুয়া স্কুলের ‘ভুতুড়ে’ হস্টেল ছেড়ে চলে যায়। পড়ুয়া ও স্থানীয়দের একাংশের দাবি, ওই স্কুলের জায়গায় আগে একটি ‘মহুয়া’ গাছ ছিল এবং সেই গাছে নাকি ছিল বহু আত্মার বাস। স্কুল কর্তৃপক্ষ গাছটি কেটে ফেলার পর সেই আত্মারা ক্ষুব্ধ হয়ে পড়ুয়াদের সমস্যায় ফেলছে, এমন ধারণা ছড়িয়ে পড়ে।


মহারাষ্ট্রের চিকলদারা তালুকের ডোমা গ্রামের এই আদিবাসী আবাসিক স্কুলটির পড়ুয়া সংখ্যা প্রচুর।  প্রায় ৮১০ জন ছাত্রছাত্রী থাকে এই হস্টেলে। এই স্কুলটি রাষ্ট্র সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের দ্বারা পরিচালিত। মুম্বই থেকে স্কুলটির দূরত্ব ৭০০ কিলোমিটারেরও বেশি। একটি সূত্রের দাবি, কয়েক জন ছাত্রী নাকি রাতে নূপুরের শব্দ শুনেছেন। সেই ঘটনার পরই তাঁদের ‘ভূতে ধরেছে’ বলে গুজব রটে যায়।  সেই সঙ্গে ছড়িয়ে পড়ে নানা অলৌকিক ব্যাখ্যা । তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ছাত্রীদের আচরণের সঙ্গে কোনও অতিপ্রাকৃত বিষয় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।   মানসিক চাপের কারণে এমন সিলেক্টিভ হিস্টিরিয়া হতে পারে।  পড়ুয়া ও স্থানীয়দের একাংশের দাবি, স্কুলের জায়গায় আগে একটি ‘মহুয়া’ গাছ ছিল এবং সেই গাছে নাকি আত্মার বাস ছিল। স্কুল কর্তৃপক্ষ গাছটি কেটে ফেলার পর সেই আত্মারা ক্ষুব্ধ হয়ে পড়ুয়াদের সমস্যায় ফেলছে, এমন ধারণা ছড়িয়ে পড়ে। স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় চৌধুরী জানিয়েছেন, ছাত্রীদের কাউন্সেলিং করে তাঁদের ফের স্কুলে নিয়ে আসার চেষ্টা চলছে। ইতিমধ্যেই কয়েক জন ছাত্রী স্কুলে ফিরে এসেছে বলেও জানিয়েছেন তিনি।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের
রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে গ্রেফতার করল পুলিশ, কোন কোন ধারায় পদক্ষেপ ?
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে গ্রেফতার করল পুলিশ, কোন কোন ধারায় পদক্ষেপ ?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget