এক্সপ্লোর

Kedarnath Temple Gold: কেদারনাথের ২২৮ কেজি সোনা গায়েব? বড় দুর্নীতি, বলছেন শঙ্করাচার্য

Shankaracharya on Kedarnath Gold: সোমবার সংবাদমাধ্যমে মুখ খোলেন শঙ্করাচার্য।

নয়াদিল্লি: পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার নিয়ে জোর চর্চা চারিদিকে। সেই আবহেই কেদারনাথ বিতর্ক আরও জোর  পেল। বিরোধী শিবিরের রাজনীতিক বা সরকারের সমালোচকদের কেউ নন, জ্যোতির্মঠের শঙ্করাচার্য, স্বামী অভিমুক্তেশ্বরানন্দের দাবি, কেদারনাথ মন্দির থেকে ২২৮ কেজি সোনা গায়েব হয়ে গিয়েছে। সোনা গায়েব হওয়াকে সরাসরি দুর্নীতি বলে দাগিয়েছেন তিনি। কেন এ নিয়ে তদন্ত হচ্ছে না, প্রশ্ন তুলেছেন। (Kedarnath Temple Row)

দেশের রাজধানী দিল্লিতে প্রতীকী কেদারনাথ মন্দির গড়ার তোড়জোড় শুরু হয়েছে। সেই নিয়ে সোমবার সংবাদমাধ্যমে মুখ খোলেন শঙ্করাচার্য। দিল্লিতে প্রতীকী কেদারনাথ মন্দিরের বিরোধিতা করে বলেন, "শিব পুরাণে ১২টি জ্যোতির্লিঙ্গের উল্লেখ রয়েছে, নাম, স্থান লেখা রয়েছে। কেদারনাথের ঠিকানাই যখন হিমালয়, তা দিল্লিতে কী করে আনা যায়? রাজনীতিকরা আমাদের ধর্মীয় পরিসরে ঢুকে পড়ছেন।" (Shankaracharya on Kedarnath Gold)

এর পরই কেদারনাথ মন্দির থেকে সোনা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন শঙ্করাচার্য। তিনি বলেন, "কেদারনাথে সোনা নিয়ে দুর্নীতি হয়েছে। সেটা নিয়ে কথা হচ্ছে না কেন? ওখানে দুর্নীতি করে দিল্লিতে কেদারনাথ গড়া হবে? তার পর দুর্নীতি হবে আবারও। ২২৮ কেজি সোনা কেদারনাথ থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এটা কোথাকার নিয়ম? আজ পর্যন্ত কোনও তদন্ত শুরু হয়নি। ২২৮ কেজি সোনা নিয়ে দুর্নীতি হয়েছে। এর জন্য কে দায়ী, কেন এ নিয়ে তদন্ত হবে না? আর এখন দিল্লিতেই কেদারনাথ গড়া হবে?"

আরও পড়ুন: Supreme Court: সুপ্রিম কোর্টে পিছোল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, মামলা ফের কবে উঠবে কোর্টে ?

কেদারনাথ মন্দিরে সোনা নিয়ে দুর্নীতি হয়েছে বলে গত বছরই অভিযোগ ওঠে। কেদারনাথ মন্দিরের একজন বর্ষীয়ান পুরোহিত সেই নিয়ে মুখ খোলেন। জানান, মন্দিরের গর্ভগৃহে সোনার পাত বসানোর কথা থাকলেও, কার্যক্ষেত্রে তা হয়নি। উপরন্তু ১২৫ কোটি টাকার সোনা গায়েব হয়ে গিয়েছে। এবার সেই নিয়ে সরব হলেন শঙ্করাচার্যও। 

দিল্লিতে কেদারনাথের প্রতীবী মন্দির নির্মাণ ঘিরে তোড়জোড় চলছে। সম্প্রতি দিল্লি এসে ভূমিপুজোও সেরে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। সেই নিয়ে বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠছে। রববিার কেদারনাথ মন্দিরের পুরোহিতরাও মন্দিরের সামনে প্রতিবাদ জানান। কেদারসভা সংগঠনের তরফে অন্য় আরও সংগঠনকে ঐক্যবদ্ধ করে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। 

কেদার সভা সংগঠনের দাবি, তারা মন্দির নির্মাণের বিরোধিতা করছে না। কিন্তু রাজধানীতে কেদারনাথের প্রতীকী মন্দির তৈরি বিরুদ্ধে। কেদারনাথের আদলেই ওই মন্দির তৈরির কথা বলা হচ্ছে, এমনকি কেদারনাথ মন্দির থেকে ইটও নিয়ে যাওয়া হবে, যাতে কেদারনাথ মন্দিরের পবিত্রতা নষ্ট হবে বলে মত ওই সংগঠনের। একই নামের অন্য একটি মন্দির নির্মাণের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করছেন অনেকে। এতে সনাতন ধর্মের অবমাননা হচ্ছে বলে অভিযোগ করছেন পুরোহিতদের একাংশ।যদিও দিল্লিতে প্রতীকী কেদারনাথ মন্দির তৈরির হোতা, কেদারনাথ ধাম ট্রাস্টের প্রেসিডেন্ট সুরিন্দর রাউতেলার দাবি, তাঁদের সংস্থা মন্দির তৈরি করছে, উত্তরাখণ্ড সরকার নয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget