এক্সপ্লোর

ADR : 'দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি, তালিকায় নেই শুধু মমতা ! শীর্ষে কে ?'

Poll Affidavits : নির্বাচনী হলফনামা থেকে এই তথ্য তুলে ধরেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস(ADR)

নয়াদিল্লি : দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি ! ব্যতিক্রম শুধু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি (Jagan Mohan Reddy)। যাঁর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা। নির্বাচনী হলফনামা থেকে এই তথ্য তুলে ধরেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস(ADR)।

বারবার তাঁর সরল সাধারণ জীবন-যাপন চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে। সাদামাটা শাড়ি থেকে চপ্পল কার্যত বেঞ্চমার্ক হয়ে উঠেছে। যদিও বিরোধীরা তাঁকে নিশানা করতে ছাড়েননি। 'দুর্নীতি'র কথা উঠলে, একযোগে তাঁকে বিঁধেছে কংগ্রেস-সিপিএম-বিজেপি। এনিয়ে পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূলনেত্রীও। তবে, দলের একাধিক নেতা-মন্ত্রী দুর্নীতির অভিযোগে আজ জেলে। এই পরিস্থিতিতে বিরোধীরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ানোর সুযোগ হাতছাড়া করেননি। এরকম একটা রাজনৈতিক আবহেই সামনে এল দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সম্পত্তির হিসাবের পরিমাণ। সেই অনুযায়ী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাত্র ১৫ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। 

ADR ও ইলেশন ওয়াচ বলছে, এই মুহূর্তে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীররা নির্বাচনী হলফনামায় যে সম্পত্তির হিসাব দিয়েছেন, সেই অনুযায়ী তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। ২৮ জন মুখ্যমন্ত্রী রয়েছেন এবং দিল্লি ও পদুচেরি-এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলেও রয়েছেন মুখ্যমন্ত্রী। তবে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে এখন কোনও মুখ্যমন্ত্রী নেই। ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে, ২৯ জনই (৯৭ শতাংশ) কোটিপতি। প্রত্যেক মুখ্যমন্ত্রীর হিসাবে গড় সম্পত্তির পরিমাণ ৩৩.৯৬ কোটি টাকা, বলছে ADR।

ADR-এর রিপোর্ট অনুযায়ী, ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৩ জনের (৪৩ শতাংশ) বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণের মতো গুরুতর অপরাধের মামলা রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গুরুতর এইসব অপরাধমূলক মামলা জামিন অযোগ্য। যাতে ৫ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

শীর্ষে কারা ?

সম্পত্তির হিসাবে শীর্ষে থাকা তিন মুখ্যমন্ত্রী হলেন- অন্ধ্রপ্রদেশের জগন মোহন রেড্ডি (৫১০ কোটি টাকা), অরুণাচল প্রদেশের প্রেমা খাণ্ডু (১৬৩ কোটি টাকার বেশি) ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (৬৩ কোটি টাকার বেশি), বলছে ADR রিপোর্ট।

কম সম্পত্তি রয়েছে ADR-এর তথ্য অনুযায়ী এমন তিন মুখ্যমন্ত্রী হলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (১৫ লক্ষ টাকার বেশি), কেরলের পিনারাই বিজয়ন (১ কোটি টাকার বেশি) ও হরিয়ানার মনোহর লাল (১ কোটি টাকার বেশি)।

আরও পড়ুন ; 'দিনেদুপুরে ডাকাতি করছে রাজ্য সরকার', মিড ডে মিল ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dimagi Naxal Janta Party: আত্মপ্রকাশ করল নতুন দল? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আত্মপ্রকাশ করল নতুন দল? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget