এক্সপ্লোর

শ্রীনগরে সেনা সংঘর্ষে খতম ৩ জঙ্গি, নিহত এক মহিলা, জখম কমান্ডান্ট সহ ২ সিআরপি জওয়ান

এদিকে, নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চ জেলার বালাকোট ও মেন্ধর সেক্টরে আজ ভোর থেকেই সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে গোলাগুলি বর্ষণ শুরু করেছে পাক বাহিনী

শ্রীনগর: জম্মু কাশ্মীরের শ্রীনগরের বাতামালু এলাকায় সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ। খতম ৩ জঙ্গি। মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দা এক মহিলারও। সংঘর্ষে জখম হয়েছেন সিআরপিএফের এক ডেপুটি কমান্ডান্ট পদমর্যাদার অফিসার সহ ২ জন।

জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়ে ভোররাত আড়াইটে নাগাদ বাতামালু এলাকায় ফিরদৌসাবাদ এলাকা ঘিরে ফেলে সেখানে তল্লাশি-অভিযান চালায় যৌথবাহিনী।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বাহিনী দেখেই এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই হয়। ঘটনাস্থলেই খতম হয় তিন জঙ্গি।

জঙ্গি-বাহিনী গুলির লড়াইয়ের মাঝে পড়ে মারা যান পছর পঁয়তাল্লিশের এক মহিলা। মহিলার নাম কৌসর রিয়াজ বলে জানা গিয়েছে। এর পাশাপাশি, এক ডেপুটি কমান্ডান্ট পদমর্যাদার অফিসার সহ ২ সিআরপি জওয়ান আহত হন। আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিনের ধরে চলতি বছর শ্রীনগরে মোট ৪টে এনকাউন্টার হল। এর আগে নাওয়াকাদাল, জুনিমার ও মালাবাগ এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছিল। শ্রীনগরে চলতি বছরে তিনটি জঙ্গিহানার ঘটনায় পাঁচ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

এদিকে, নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চ জেলার বালাকোট ও মেন্ধর সেক্টরে আজ ভোর থেকেই সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে গোলাগুলি বর্ষণ শুরু করেছে পাক বাহিনী। এদিন সকাল পৌনে সাতটা নাগাদ গুলিগোলা বর্ষণ শুরু হয়েছে।

গত পরশু, রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখায় ছোট অস্ত্র ও মর্টার হানা চালায় পাক বাহিনী। তাতে নায়েক অনীস থমাস নামে এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। এক অফিসার ও আরও এক জওয়ান আহত হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : মর্মান্তিক ! বিয়ের অনুষ্ঠান চলাকালীন গলায় রসগোল্লা আটকে মৃত্যু ব্যক্তির !
মর্মান্তিক ! বিয়ের অনুষ্ঠান চলাকালীন গলায় রসগোল্লা আটকে মৃত্যু ব্যক্তির !
WB Election 2026: ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল, DG পদ থেকে সরানো হল পীযূষ পাণ্ডেকে, কলকাতার পুলিশ কমিশনারও বদল
ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল, DG পদ থেকে সরানো হল পীযূষ পাণ্ডেকে, কলকাতার পুলিশ কমিশনারও বদল
West Bengal News LIVE Updates: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
West Bengal Assembly Election 2026: প্রার্থী তালিকা ঘোষণার আগেই শুভেন্দুর নামে দেওয়াল লিখন শুরু নন্দীগ্রামে
প্রার্থী তালিকা ঘোষণার আগেই শুভেন্দুর নামে দেওয়াল লিখন শুরু নন্দীগ্রামে

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget