এক্সপ্লোর

Puri Temple: মঙ্গলারতির সময় হঠাৎই বিপত্তি, পুরী মন্দিরে অসুস্থ পুণ্যার্থীরা

Puri Temple Update: শুক্রবার এমনই ভয়াবহ ঘটনা ঘটল পুরী মন্দিরে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

কটক: মঙ্গলারতির সময় হঠাৎই বিপত্তি। পদপিষ্ট হয়ে যাওয়ার উপক্রম। ভিড়ের জেরে অসুস্থ হয়ে পড়লেন একাধিক দর্শনার্থী। শুক্রবার এমনই ভয়াবহ ঘটনা ঘটল পুরী মন্দিরে (Puri Temple)। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

ভিড়ের জেরে অসুস্থ পুণ্যার্থীরা: শুরু হয়েছে মঙ্গলারতি। ভিড় উপচে পড়ছে মন্দিরে। দাঁড়িয়ে থাকাই কার্যত দায়। এরই মধ্যে ঘটল বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হল। যার জেরে অন্তত ৩০ জন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লেন শুক্রবার। যার মধ্যে বেশিরভাগই মহিলা। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্দিরের প্রধান প্রশাসক রঞ্জন কুমার দাস জানিয়েছেন, মারাত্মক ভিড়ই এই ঘটনার জন্য দায়ী। 

প্রতি বছরই কার্তিক মাসে বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় করেন পুরীর জগন্নাথ মন্দিরে। এবছরও ব্যতিক্রম নয়। মন্দিরের প্রধান প্রশাসক জানিয়েছেন, যাঁরা অসুস্থ হয়েছেন তাঁদের মধ্যে বেশিরভাগই বয়স্ক। মন্দিরে জগন্নাথদেবের দর্শনের সময় কোনও সমস্যা হবে না আমরা তা নিশ্চিত করছি। প্রাথমিকভাবে অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ। পরে তাঁদের ভর্তি করা হয় পুরী হাসপাতালে। জগন্নাথ মন্দিরের পুলিশ অসুস্থদের সাহায্য করেছে। যাঁরা অসুস্থ হয়েছেন তাঁদের মধ্যে বেশিরভাগ পুণ্যার্থীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

পুরীর পুলিশ সুপার জানিয়েছেন, "মন্দিরে মারাত্মক ভিড় ছিল। তবে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেনি। ভিড় সামাল দেওয়ার জন্য প্রায় ৪৫০ পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিড় বাড়লে পুলিশের সংখ্যাও বাড়ানো হবে।'' এক প্রত্যক্ষদর্শীর কথায়, সাধারণত সকালে মঙ্গলারতির পর দর্শনের জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হয়। এদিন গেট খুলতেই উপচে পড়ে ভিড়। সবাই ছুটতে থাকেন। হুড়োহুড়িতে পরে যান অনেকে। তাতেই ঘটে বিপত্তি।

গত বছর এপ্রিল মসে পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) তাণ্ডব চালিয়ে শতাব্দী প্রাচীন মাটির উনুন ভাঙে দুষ্কৃতীরা। জানা যায়, মন্দিরের রন্ধনশালায় ছিল এই মাটির উনুন (Earthen Oven)। মন্দিরের রন্ধনশালায় ছিল এই মাটির উনুন (Earthen Oven)। প্রতিদিন অনন্ত দশ হাজার পুণ্যার্থীর জন্য মহাপ্রসাদ ভোগ রান্না হয় ওই রান্নাঘরে। এক লক্ষের বেশি ভোগ রান্না করা যায় অনায়াসেই। মাটির উনুনে, মাটির পাত্রেই রান্না হয় ওই ভোগ। 

আরও পড়ুন: Nadia News: কর্তব্য়রত সিভিক ভলান্টিয়ারকে হেনস্থা, TMC কাউন্সিলর সহ গ্রেফতার চার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget