এক্সপ্লোর

Firozabad Blast: ফিরোজাবাদের বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৪

Firozabad News: উত্তরপ্রদেশের ফিরোজাবাদের একটি বাজি কারখানায় বিস্ফোরণের ফলে মৃত্যু হল কমপক্ষে চারজনের। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৬ জন।

ফিরোজাবাদ: বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের (Explosion at Firecracker Factory) ফলে মৃত্যু হল কমপক্ষে চারজনের। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬ জন। সোমবার মাঝরাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের Uttar pradesh) ফিরোজাবাদের (Firozabad) নাউসেরা (Naushera) এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: India-Iran Relations: ভারতে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে উদ্বেগ আয়াতোল্লার, পাল্টা জবাব দিল্লির, ভারত-ইরান সম্পর্কে ফাটল?

মঙ্গলবার ওই এলাকার একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানান, বিস্ফোরণের ফলে বাজি কারখানা যে বাড়িতে ছিল সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: Arvind Kejriwal: 'একদম পদত্যাগ করবেন না, দরকারে জেল থেকে সরকার চালাবেন', মমতাকেও অনুরোধ কেজরিওয়ালের

এপ্রসঙ্গে আগ্রা রেঞ্জের আইজি দীপক কুমার বলেন, "শিকোহাবাদ থানা এলাকার একটি বাড়িতে প্রচুর বাজি রাখা ছিল। বিস্ফোরণের ফলে সেই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বিস্ফোরণের ফলে পাশে থাকা একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে এখনও পর্যন্ত পুলিশ কর্মীরা ধ্বংসস্তূপের তলা থেকে ১০ জনকে উদ্ধার করে। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে আর ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এখনও উদ্ধার কাজ চলছে।"

 

একই কথা জানিয়েছেন ফিরোজাবাদের জেলাশাসক রমেশ রঞ্জন। তিনি বলেন, "উদ্ধারকারী দলের লোকেরা দুর্ঘটনাস্থলে রয়েছেন। জেলা ও সদর হাসপাতালে জখমদের চিকিৎসার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর দুর্ঘটনাস্থলে উদ্ধার কারী দলের সদস্যদের পাশাপাশি রয়েছেন চিকিৎসকদের একটি দল, অ্যাম্বুল্যান্স ও দমকল বিভাগের সদস্যরা।" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Arvind Kejriwal Resignation: আজ পদত্যাগ করছেন কেজরিওয়াল, AAP নয়, চাপ বাড়ল BJP-রই, নেপথ্যে একাধিক যুক্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Amit Shah : গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget