এক্সপ্লোর

India-Iran Relations: ভারতে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে উদ্বেগ আয়াতোল্লার, পাল্টা জবাব দিল্লির, ভারত-ইরান সম্পর্কে ফাটল?

Ayatollah Ali Khamenei: সোমবার সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন আয়াতোল্লা।

নয়াদিল্লি: আন্তর্জাতিক টানাপোড়েনের মধ্যেও দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। কিন্তু সংখ্যালঘু প্রসঙ্গে এবার সংঘাত দেখা দিল ভারত এবং ইরানের মধ্যে। ভারতে সংখ্য়ালঘু মুসলিমদের অবস্থা নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন দেশের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। এর পাল্টা ইরানকে বিঁধেছে ভারতও। (India-Iran Relations)

সোমবার সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন আয়াতোল্লা। তিনি লেখেন, 'নিজেদের মুসলিম বলে বড়াই করা উচিত নয় আমাদের, যদি না মায়ানমার, গাজা এবং ভারত অথবা অন্যত্র বসবাসকারী মুসলিমদের যন্ত্রণা উপেক্ষা করি। ইসলামের শত্রুরা গোড়া থেকেই ইসলামি উম্মাহ পরিচয়ের প্রতি আমাদের নির্বিকার রাখার চেষ্টা করে গিয়েছে'। (Ayatollah Ali Khamenei)

আয়াতোল্লার এমন মন্তব্যে পাল্টা জবাব দিয়েছে ভারতও। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'ভারতে বসবাসকারী সংখ্যালঘুদের নিয়ে ইরানের সর্বোচ্চ শাসক যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা করছি আমরা। এই তথ্য ভুল এবং গ্রহণযোগ্য নয়। সংখ্যালঘুদের অবস্থা নিয়ে যে সমস্ত দেশ অন্যের সমালোচনা করছে, সবার আগে তাদের নিজেদের রেকর্ড ঘেঁটে দেখা উচিত'।

ইজরায়েল বনাম হামাস যুদ্ধে এই মুহূর্তে তপ্ত পশ্চিম এশিয়া। সরাসরি ইজরায়েলের বিরোধিতায় সরব হয়েছে ইরান। সেই নিয়ে ইজরায়েল এবং ইরানের মধ্যেই টানাপোড়েন শুরু হয়েছে। এই দুই দেশের সঙ্গেই যদিও সুসম্পর্ক রয়েছে ভারতের। ভারতের আমদানিকৃত ৮০ শতাংশ তেলই পশ্চিম এশিয়া হয়ে আসে। সেক্ষেত্রে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ। 

এমনকি পাকিস্তান এবং চিনের আপত্তি উড়িয়েই ইরানে চবাহার বন্দর প্রকল্পে যুক্ত হয়েছে ভারত। চলতি বছরের মে মাসে ইরান সফরে যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির শোকসভায় যোগ দেন। একই ভাবে, আফগানিস্তান এবং পাকিস্তানে সন্ত্রাসী কাজকর্মের বিরুদ্ধেও এককাট্টা অবস্থান ইরান এবং ভারতের। আবার প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ইজরায়েলের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে ভারতের। তাই প্যালেস্তাইনের প্রতি সমবেদনা ব্যক্ত করেও, ইজরায়েলের বিরুদ্ধে কড়া মন্তব্যের দিকে এগোয়নি ভারত। সেই আবহেই ইরানের সঙ্গে সংঘাত দেখা দিল।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget