এক্সপ্লোর

UP Panchayat Poll: কোভিড আতঙ্ক, উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোটে ডিউটি করে ৫৭৭ শিক্ষকের মৃত্যু !

সংক্রমণের ঝুঁকি বাড়িয়েছে উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোট। রাজ্যের শিক্ষক সংগঠনগুলির দাবি, শিক্ষক ও শিক্ষামিত্রদের নিয়ে মোট ৫৭৭ জনের মৃত্যু হয়েছে পোল ডিউটিতে। সেকারণে ২ মে গণণার কাজে যেতে চান না তাঁরা।

লখনউ : উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের কাজে গিয়ে মৃত্যু হয়েছে ৫৭৭ জন শিক্ষকের। করোনা থাবা বসিয়েছে মৃতদের পরিবারে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে ইউপির বিভিন্ন শিক্ষক সংগঠন। 

কী বলছে শিক্ষক সংগঠন ?

ক্রমশই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশে। কোভিড সংক্রমণের জেরে চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। সংক্রমণের ঝুঁকি বাড়িয়েছে উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোট। রাজ্যের শিক্ষক সংগঠনগুলির দাবি, শিক্ষক ও শিক্ষামিত্রদের নিয়ে মোট ৫৭৭ জনের মৃত্যু হয়েছে পোল ডিউটিতে। সেকারণে ২ মে গণণার কাজে যেতে চান না তাঁরা।

ইতিমধ্যেই মৃত শিক্ষকদের নামের তালিকা উত্তরপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে ইউপি শিক্ষক মহাসংঘ। এ বিষয়ে মহাসংঘের সভাপতি দীনেশ চন্দ্র শর্মা জানান, পরিস্থিতি খুব খারাপ। তাই শিক্ষকদের ২ মে গণনা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

হাইকোর্টের নির্দেশ নিয়ে শিক্ষক অসন্তোষ

পঞ্চায়েত নির্বাচনের ডিউটিতে শিক্ষকদের এই হাল নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছে ইলাহাবাদ হাইকোর্ট। চিঠিতে কোভিডকালে নির্বাচনী সতর্কতা ও শিক্ষকদের মৃত্যু সম্পর্কে জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ৩মে রয়েছে এর পরবর্তী শুনানি। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক নেতারা। তাঁদের মতে, ২ মে ভোট গণনার দিন পিছিয়ে দেওয়া উচিত ছিল হাইকোর্টের। তা না হলেও ২৯ তারিখ চতুর্থ দফার নির্বাচন বন্ধ করা উচিত ছিল আদালতের।

কী ব্যবস্থা নিচ্ছে কমিশন ?

পোল ডিউটিতে শিক্ষকদের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই মুখ খুলেছে রাজ্য নির্বাচন কমিশন। স্পেশ্যাল ওয়ার্ক অফিসার এসকে সিং জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে তাঁদের। ইতিমধ্যেই সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও জেলার পুলিশ প্রধানকে শিক্ষকদের মৃত্যু নিয়ে খোঁজ নিতে বলা হয়েছে। সব রিপোর্ট হাতে এলেই বিষয়টি জানা যাবে।

'কমিশন দাবি না মানায় এই হাল'

শিক্ষকদের মৃত্যু নিয়ে ইউপি শিক্ষক মহাসংঘের সভাপতি দীনেশ চন্দ্র শর্মা জানিয়েছেন, গত ১২ এপ্রিল থেকেই রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সেই সময় নির্বাচন কমিশনের কাছে ভোট স্থগিত করার আবেদন জানানো হয়েছিল। কিন্তু শিক্ষক সংগঠনের সেই দাবি মানা হয়নি। এখনও ফতেপুর, শামলি, আলিগড়ের শিক্ষকদের খবর আসেনি। পরিস্থিতি আরও জটিল হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
Who is Pooj Kumari Jha: পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা
পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা
ABP Ananda Top 10, 12 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget