এক্সপ্লোর

লিবিয়ায় অপহৃত ৭ ভারতীয়, উদ্ধারের চেষ্টা চলছে, জানাল বিদেশ মন্ত্রক

২০১৬ সালের মে মাসে জারি করা হয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা এখনও বর্তমান বলে শ্রীবাস্তব জনিয়েছেন।

নয়াদিল্লি: অন্ধ্র প্রদেশ, বিহার, গুজরাত ও উত্তর প্রদেশের ৭ বাসিন্দা গত মাসে লিবিয়ায় অপহৃত হয়েছেন। ভারত সরকার জানিয়েছে, তাঁদের উদ্ধারের জন্য আফ্রিকার ওই দেশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে তারা। ১৪ সেপ্টেম্বর লিবিয়ার আস্বেরিফ এলাকা থেকে ওই ৭ জনকে অপহরণ করা হয়। ওই ভারতীয়রা কাজ করেন লিবিয়ার একটি তেল কোম্পানিতে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, তাঁরা ভারতে ফেরার বিমান ধরতে ত্রিপোলি বিমানবন্দরে যাচ্ছিলেন। সে সময় তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়। শ্রীবাস্তব বলেছেন, লিবিয়া প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রেখে চলেছে তারা, তাঁরা যে সংস্থায় কাজ করেন, তাদের সঙ্গেও সম্পর্ক রাখা হয়েছে। তাঁদের সংস্থার সঙ্গে অপহরণকারীরা যোগাযোগ করেছে, অপহৃতদের ছবি দেখিয়েছে, ফলে প্রমাণিত, তাঁরা সুস্থ আছেন। চেষ্টা চলছে, যত তাড়াতাড়ি সম্ভব যাতে তাঁদের ছাড়িয়ে নিয়ে আসা যায়। উত্তর আফ্রিকার লিবিয়া খনিজ তেলে অত্যন্ত সমৃদ্ধ দেশ। তবে ২০১১ সালে মুয়াম্মার গদ্দাফি সরকারের চার দশকের শাসনের অবসান ঘটার পর থেকে লিবিয়া গৃহযুদ্ধ ও হিংসায় দীর্ণ। অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, লিবিয়ার প্রতিবেশী রাষ্ট্র তিউনিসিয়ার ভারতীয় দূতাবাস লিবিয়া প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে, সে দেশে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গেও যোগাযোগ রেখে চলা হচ্ছে। ২০১৫-র সেপ্টেম্বরে ভারত সরকার লিবিয়ার পরিস্থিতির জেরে ভারতীয়দের সে দেশে যাওয়া নিষেধ করে একটি নির্দেশিকা জারি করে। ২০১৬ সালের মে মাসে জারি করা হয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা এখনও বর্তমান বলে শ্রীবাস্তব জনিয়েছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Parambrata Case : ধোপে টিকল না পরমব্রতর আর্জি ! বিতর্কিত মন্তব্য নিয়ে FIR এর তদন্ত বিষয়ে বড় নির্দেশ হাইকোর্টের
পরমব্রতর বিরুদ্ধে FIR ! তদন্ত নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
Bridge Collapse : ভয়াবহ দুর্ঘটনা ! নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত বহু
ভয়াবহ দুর্ঘটনা ! নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত বহু
Viral Video : ৫ লিটারের বেশি পেট্রোল পাওয়া যাবে না ! পুলিশের ঘোষণার ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ গ্রাহকরা
৫ লিটারের বেশি পেট্রোল পাওয়া যাবে না ! পুলিশের ঘোষণার ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ গ্রাহকরা
Annapurna Yogona: “১২ পাতার ফর্মে…”, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে কী প্রতিক্রিয়া শহরের বাসিন্দাদের ?
“১২ পাতার ফর্মে…”, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে কী প্রতিক্রিয়া শহরের বাসিন্দাদের ?

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget