এক্সপ্লোর

Karnataka Doctor on Covid19 : ২০ টাকায় ডাক্তারি ! রোগীর কাছে 'ভগবান' এই চিকিৎসক

আকাশছোঁয়া ভিজিটিং চার্জের রাস্তায় নামেননি তিনি। রোগীর স্বার্থে ন্যূনতম ডাক্তারি ফি রেখেছেন ২০ টাকা। কর্ণাটকের ৭৭ বছরের কে মলহার রাও মাল্লে এখন রোগীর কাছে 'ভগবান'।

কালাবুরাগি: আকাশছোঁয়া ভিজিটিং চার্জের রাস্তায় নামেননি তিনি। রোগীর স্বার্থে ন্যূনতম ডাক্তারি ফি রেখেছেন ২০ টাকা। কর্ণাটকের ৭৭ বছরের কে মলহার রাও মাল্লে এখন রোগীর কাছে 'ভগবান'।

১০ জনের বেশি রোগী দেখেন না। চেম্বারে ভিড় কমাতে ফি বাড়িয়েছেন হাজার টাকা। রোজনামচার জীবনে কিছুক্ষেত্রে এই ছবি দেখা যায়। সেখানে অনেকের ভিড়ে ব্যতিক্রম কর্ণাটকের '২০ টাকার ডাক্তার'। আদতে কালিবুরাগি জেলায় বাস। ২০১২ সাল পর্যন্ত গরিবদের থেকে এক টাকাও নিতেন না কে মলহার রাও মাল্লে। লক্ষ্য ছিল একটাই, বাবার দেখানো পথে অনড় থাকা। ৭৭ বছর বয়সে এসেও তাই লক্ষ্যে অবিচল ডাক্তারবাবু।

কিন্তু কেন ২০ টাকায় ডাক্তারি ? সংবাদ সংস্থা এএনআইকে মাল্লে বলেন, ''বাবার কথা মেনেই সমাজকর্মীর মতো জীবন কাটাই আমি। বিনামূল্যে গরিবদের চিকিৎসা দেওয়ার কথা বলতেন বাবা। এটাই ছিল তাঁর স্বপ্ন। ছেলে হয়ে বাবার সেই স্বপ্নপূরণ করে চলেছি আমি।'' এ প্রসঙ্গে ঠাকুমার কথা তোলেন ডাক্তারবাবু। তিনি বলেন, ''অসুস্থ হয়ে মারা যায় আমার ঠাকুমা। সেই সময় ডাক্তার ডাকার মতো টাকা ছিল না বাবার কাছে। সেই থেকে ধনুক ভাঙা পণ করেন বাবা। আমাকে ডাক্তারি পড়ান। পরে ডাক্তারি পাশ করলে রোগীদের থেকে অত্যধিক ফি নিতে না করেন।''

মাল্লের জীবনপঞ্জি বলছে, ১৯৭৪ সালে এমবিবিএস পাশ করেন তিনি। তার ঠিক পরের বছর থেকেই শুরু করে দেন ডাক্তারি। সেই থেকে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করতেন তিনি। তবে ২০১২ সালে প্রাইভেট ডাক্তারদের আইন আসার পরই ন্যূনতম ফি করে দেন ১০ টাকা। সম্প্রতি সেই ১০ টাকা বেড়ে হয়েছে ২০ টাকা। যার সপক্ষে যুক্তিও দিয়েছেন মাল্লে।

ডাক্তারবাবু জানিয়েছেন, ৭৭ বছর বয়সেও এখনও ভাড়া থাকেন তিনি। সম্প্রতি বাড়িওয়ালা ভাড়া বাড়িয়েছেন। সাহায্যকারীদেরও বেতন দিতে হয় তাঁকে। তাই বাধ্য হয়েই এই ১০ টাকা ফি বৃদ্ধি। দীর্ঘ ৩৫ বছর ধরে অসুস্থ হলে কে মলহার রাও মাল্লের কাছেই আসেন ভবানী সিং। ২০ টাকায় ডাক্তারি প্রসঙ্গে তিনি বলেন, ''কেবল ভগবানই বলতে পারেন কীভাবে তাঁর চলে ? কোভিডের ভয়ে অনেক ডাক্তারবাবু এখন চেম্বার বন্ধ রেখেছেন। সেই সময় রোজ পাওয়া যাবে মাল্লেকে।''

স্থানীয়রা জানিয়েছেন, ডাক্তারবাবুর বেশিরভাগ রোগীই আসেন কাছের বস্তি এলাকা থেকে। দিনে ৭৫-১০০ জন রোগী দেখেন মাল্লে। এ প্রসঙ্গে ডাক্তারবাবু বলেন, ''কাছের বস্তিতে কোনও রোগীর আমার ওষুধে কাজ হলে খুব আনন্দ হয়। বাবার কথা মনে পড়ে যায়।" পাল্টা মাল্লের প্রতি বিশ্বাসের অন্ত নেই এলাকাবাসীর। এক ডাকেই তাঁর ঠিকানা বলে দিতে পারেন সকলে। তবে মাল্লে ডাকে না চিনলেও '২০ টাকার ডাক্তার' হাঁকলেই গন্তব্য দেখিয়ে দেবেন যে কেউ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
ABP Ananda Top 10, 11 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget