এক্সপ্লোর

DA Hike : আরও বাড়ছে মহার্ঘ পার্থক্য, রাজ্যের ডিএ আন্দোলনের মাঝেই কেন্দ্রীয় সরকারের ঘোষণা আরও ৪ শতাংশ

আরও ৪ শতাংশ বৃদ্ধির জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে চলেছেন ৪২ শতাংশ ডিএ। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ফারাক ফের বেড়ে দাঁড়াতে চলেছে ৩৬ শতাংশ। 

নয়াদিল্লি : একদিকে যখন বকেয়া DA'র দাবিতে শহিদ মিনার চত্বরে অবস্থানে অনড় রয়েছে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ। সুপ্রিম কোর্টেও বেড়েছে তাঁদের অপেক্ষা। তখন উল্টোদিকে, ফের একবার চড়তে চলেছে ফারাক। কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central government employees) পেতে চলেছেন আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা। শুক্রবার সন্ধেয় কেন্দ্রীয় ক্যাবিনেটের পক্ষ থেকে যে বিষয়ে ছাড়পত্র মিলেছে। জানা যাচ্ছে, আরও ৪ শতাংশ বৃদ্ধির জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে চলেছেন ৪২ শতাংশ ডিএ। যা কার্যকর হতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে হিসেব করে। প্রসঙ্গত, নতুন মহার্ঘ ভাতা বৃদ্ধির জেরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম বেতন ১৮ হাজার থেকে একলাফে বেড়ে হতে চলেছে ২৬ হাজার টাকা।

প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের একাংশ বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে পথে নেমে আন্দোলন করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য বাজেটে ইতিমধ্যে আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা কর্মী ও পেনশেনভোগীদের দেওয়ার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। মার্চ মাস থেকে যা কার্যকর হবে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Chief Minister Mamata Banerjee)। বিধানসভায় বক্তব্য রাখার মাঝে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁকে পছন্দ না হলে মুণ্ডু কেটে নিতে পারেন, তবে রাজ্যের আর্থিক যা হাল, তাতে সরকারের এর থেকে বেশি ডিএ দেওয়া সম্ভব নয় রাজ্য সরকারি কর্মীচারীদের। 

উল্লেখ্য, রাজ্য সরকারের নতুন ডিএ ঘোষণার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ফারাক নেমেছিল ৩২ শতাংশে। কিন্তু কেন্দ্র ফের ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করার জেরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ফারাক ফের বেড়ে দাঁড়াতে চলেছে ৩৬ শতাংশে। 

এদিকে, কলকাতা হাইকোর্টের পর আপাত সুপ্রিম কোর্টে বিচারাধীন রাজ্য সরকারি কর্মীদের (West Bengal State Government Employees) ডিএ মামলা। ১১ এপ্রিল সুপ্রিম কোর্টে DA মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগেই ১০ ও ১১ এপ্রিল যন্তরমন্তরে অবস্থানে বসবেন সরকারি কর্মীদের একাংশ। সেই সঙ্গে ধর্মতলায় শহিদ মিনার চত্বরেও আন্দোলন চলবে বলেই জানিয়েছেন তিনি। বকেয়া DA-র দাবি জানিয়ে ২৬ ও ২৭ মার্চ রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীকে ইমেল করবেন তাঁরা। ২৯ ও ৩০ মার্চ গণহারে ট্যুইটের পাশাপাশি ৩০ মার্চ হাওড়া ও শিয়ালদা থেকে জোড়া মিছিল করবেন আন্দোলনরত সরকারি কর্মীরা।

আরও পড়ুন- চাঁদের নিচে উজ্জ্বল এক আলো, কী তা ? তুঙ্গে জল্পনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meeting: আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Free Mobile Recharge: ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget