এক্সপ্লোর

Mysterious Light near Moon : চাঁদের নিচে উজ্জ্বল এক আলো, কী তা ? তুঙ্গে জল্পনা

Venus Light Reflection : কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জায়গা থেকে দেখা গিয়েছে যে দৃশ্য। সূর্যাস্তের পরই দেখা যায়, একফালি চাঁদের ঠিক নিচে জ্বলজ্বল করছে এক আলোকবিন্দু।

কলকাতা : সন্ধে যত গড়িয়েছে ততই ছড়িয়েছে আলোচনা। চাঁদের (Moon) ঠিক নিচে ওটা কী ? উজ্জ্বল এক আলোকবিন্দু ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গার পাশাপাশি জানা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে ছবি। যা দেখতে পেয়েই প্রায় সকলেই ছুটেছেন মোবাইলে তা ক্যামেরাবন্দি করতেও। সঙ্গে চলেছে আলোচনা, জল্পনা। আসলে কী কোনও তারা, কোনও গ্রহ নাকি অন্য কিছু, মহাকাশের মহাজাগতিক আলো নিয়ে আলোচনার অন্ত নেই। ইতিমধ্যে জ্যোর্তিবিজ্ঞানীরা খতিয়ে দেখতে শুরু করেন, আলোটি আসলে কী। পরে জানা যায়, আসলে শুক্রগ্রহের আলোর ছটায় তৈরি হয়েছে ওই আলোর বিন্দু।

জ্যোর্তিবিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধে হতেই কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জায়গা থেকে দেখা গিয়েছে যে দৃশ্য। সূর্যাস্তের পরই দেখা যায়, একফালি চাঁদের ঠিক নিচে জ্বলজ্বল করছে এক আলোকবিন্দু। ওই উজ্জ্বল আলোকবস্তুটি আসলে শুক্র গ্রহ। কলকাতার সময় অনুযায়ী ৪ টে ৪৩ থেকে ৬ টা ৮ পর্যন্ত সময়ে চাঁদ ঢেকে ফেলেছিল শুক্র গ্রহকে (Venus) । যেন বলা যায়, শুক্র গ্রহের গ্রহণ হচ্ছিল। ৬ টা ৮ মিনিটের মাথায় গ্রহণ ছেড়ে তা বেরিয়ে আসে। যার পর আস্তে আস্তে আস্তে চাঁদ ও শুক্রের মধ্যে ব্যবধান খানিক বাড়তে শুরু করে। যার ফলেই তৈরি হয় এই আলো। অবশ্য মহাজাগতিক অদ্ভুত সুন্দর এক ঘটনা। যেটা সাধারণ মানুষ খালিচোখে দেখতে পেলেন।

আরও পড়ুন- বিরোধী জোটের সলতে পাকানো শুরু ? অখিলেশ, নবীনের পর কুমারস্বামীর সঙ্গে বৈঠক মমতার

এদিকে, এবছর দু'বার সূর্যগ্রহণ হবে। ২০ এপ্রিল এবং ১৪ অক্টোবর, এই দু'দিন সূর্যগ্রহণ দেখা যাবে। জানা গিয়েছে, ২০ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত ও ভারত মহাসাগর সংলগ্ন অঞ্চল এবং আন্টার্কটিকা থেকে। এছাড়াও ১৪ অক্টোবর দেখা যাবে annular solar eclipse বা বলয়গ্রাস সূর্যগ্রহণ। মার্কিন স্পেস এজেন্সি নাসা জানিয়েছে, সূর্যগ্রহণের মতো এই বছর চন্দ্রগ্রহণও দেখা যাবে দু'বার। ৫ মে দেখা যাবে penumbral lunar eclipse। আর ২৮ অক্টোবর দেখা যাবে Partial Lunar Eclipse বা আংশিক চন্দ্রগ্রহণ। ৫ তারিখের চন্দ্রগ্রহণ দেখা যাবে আফ্রকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ থেকে। অন্যদিকে ২৮ অক্টোবরের আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ থেকে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget