এক্সপ্লোর

A Thursday: প্রথমবার ধূসর চরিত্র, 'এ থার্সডে'-র টিজারে ভয় ধরাচ্ছে ইয়ামির চাহনি

কচি গলায় ভেসে আসছে 'টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার'.. ক্যামেরা টিল্ট করলে দেখা যায়, সেই ছড়াটি বলতে বলতেই হেঁটে যাচ্ছেন ইয়ামি গৌতম। কিন্তু...ইয়ামি গৌতমের চাহনি যেন শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেয়। 

মুম্বই: 'টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার'.. ছোট্টবেলার সেই ছন্দ মেলানো ইংরাজি পদ্য। যে পদ্য মনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে একরাশ ছোটবেলা। ভিডিওর শুরুটাও তেমনই। চারিদিকে ছড়ানো ছোটদের খেলনা। কচি কচি গলায় ভেসে আসছে 'টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার'.. ক্যামেরা টিল্ট করলে দেখা যায়, সেই ছড়াটি বলতে বলতেই হেঁটে যাচ্ছেন ইয়ামি গৌতম। কিন্তু... কেবল একটা মিউজিক আর ইয়ামি গৌতমের চাহনি যেন শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেয়। 

মুক্তি পেয়েছে ইয়ামি গৌতম অভিনীত 'এ থার্সডে' (A Thursday) ছবির টিজার। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবিটি। এই প্রথমবার কোনও ধূসর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইয়ামি গৌতমকে (Yami Goutam)। টিজারটি শেয়ার করে ইয়ামি লিখেছেন, 'সারল্যের চেহারা সেদিন বদলে গিয়েছিল'

'আ থার্সডে' ছবির শ্যুটিং শেষ করে তিনি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছিলেন। আগামীর ছবি 'এ থার্সডে'-র শ্যুটিং শেষ করার পর ছবির সেট থেকেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছিলেন, 'আমার আগামী ছবি 'এ থার্সডে'-র শ্যুটিং অফিশিয়ালি শেষ হল। এই মিষ্টি শিশুদের উপস্থিতিতে যে অনুভূতি হচ্ছে, তা শেয়ার না করে পারলাম না। এই ছবিতে বিভিন্ন চ্যালেঞ্জিং মুহূর্তে আমাকে পড়তে হয়েছে। এই ছবির টিমের সঙ্গে অনেক দুষ্পাপ্য মুহূর্ত কাটিয়েছি'।

আরও পড়ুন: 'খাই খাই দিবস'! ভিডিও পোস্ট করে উচ্ছ্বসিত লোপামুদ্রা মিত্র

এরপর পরিচালকের উদ্দেশে ইয়ামি গৌতম আরও লেখেন, 'বেহজাদ, আমি আপনার জন্য আমার বিশেষ ধন্যবাদ সংরক্ষণ করে রাখছি। এই ছবি আমার কাছে খুবই স্পেশাল। আশা করছি, যেভাবে এই ছবি আমাকে স্পর্শ করেছে, আমার বার্তা আপনাকে সেভাবেই স্পর্ষ করবে।' প্রসঙ্গত, ইয়ামি গৌতমের আগামী ছবি 'এ থার্সডে' পরিচালনা করেছেন পরিচালক বেহজাদ খাম্বাটা।

জানা গিয়েছে, বলিউড ডিভা ইয়ামি গৌতম 'এ থার্সডে' ছবিতে একজন প্লে স্কুলের শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত চরিত্রের নাম নয়না জয়সওয়াল। প্রসঙ্গত, এর আগে চলতি বছর জুলাই মাসে এই ছবির কথা জানিয়েছিলেন ইয়ামি গৌতম। ছবিতে 'কাবিল' অভিনেত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, নেহা ধুপিয়া, অতুল কুলকার্ণির মতো বলিউডের তাবড় অভিনেতাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget