এক্সপ্লোর

Aadhaar Card Child Enrollment: আধার কার্ডের নয়া নিয়ম, কোন বয়সে আপডেট করতে হবে বায়োমেট্রিক?

পাঁচ বছরের কম বয়সিদের নীল 'বাল আধার কার্ড' দেওয়া হবে। সেই ক্ষেত্রে ৫বছর হলেই শিশুদের বায়োমেট্রিক তথ্য আপডেট করা আবশ্যিক। কাছের আধার কেন্দ্রে সহজেই 'ব্লু-কার্ড' করাতে পারবেন অভিভাবকরা।

নয়াদিল্লি: আঙুলের ছাপ ও আইরিস স্ক্যান লাগবে না ৫ বছরের কমবয়সি শিশুদের। তবে ৫ ও ১৫ বছরে আপডেট করতেই হবে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য। সম্প্রতি ট্যুইট করে এই বার্তা দিয়েছে 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' (UIDAI)।

আধার কর্তৃপক্ষ জানিয়েছে, 'বাল আধার কার্ড'-এর ক্ষেত্রে বায়োমেট্রিক জমা দিতে হবে না ৫ বছররে কমবয়সি শিশুদের। তাদের ক্ষেত্রে কেবল ছবি তুলে প্রামাণ্য নথি দিয়েই আধার কার্ড করা হবে। তবে শিশুর বয়স পাঁচ বছর হলেই বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে। পরবর্তীকালে ১৫ বছরে ফের আপডেট করতে হবে বায়োমেট্রিক।

এই ক্ষেত্রে আঙুলের ছাপ, আইরিস স্ক্যান, ডিজিটাল ফটো নেবে আধার অথরিটি। স্থানীয় আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়েই এই কাজ করতে পারবেন শিশুর অভিভাবকরা। সম্প্রতি শিশুদের 'বাল আধার কার্ড'-এর পাশাপাশি সদ্যোজাতের জন্য আধার কার্ডের ব্যবস্থা করা হয়েছে। কাছের আধার এনরোলমেন্ট সেন্টারেই করা যাবে সেই কাজ। এমনকী কিছু নির্দিষ্ট হাসপাতালেও শুরু হয়েছে এই নথিভুক্তিকরণ প্রক্রিয়া।

কার জন্য আধারের ব্লু কার্ড ?

পাঁচ বছরের কম বয়সিদের জন্য নীল 'বাল আধার কার্ড' দেওয়া হবে। তবে সেই ক্ষেত্রে ৫ বছর হলেই শিশুদের বায়োমেট্রিক তথ্য আপডেট করা আবশ্যিক। কাছের আধার কেন্দ্রে নিয়ে গেলে সহজেই এই 'ব্লু-কার্ড' করাতে পারবেন অভিভাবকরা।

বাল আধার কার্ডের সুবিধা

১. ৫ বছরের নীচের শিশুদের বাল আধার কার্ড পরিবারের জন্য সুবিধাজনক। কারণ এর মাধ্যমে রেল, বিমান যাত্রা বা হোটেলে এই কার্ড শিশুর পরিচয়পত্র হিসাবে গণ্য হবে।

২. এখন বেশিরভাগ স্কুলই ভর্তির সময় বাল আধার কার্ড দেখতে চাইছে।

৩. শিশুদের সরকারি স্কুলে মিড-ডে মিল বাধ্যতামূলক করেছে সরকার। সেক্ষেত্রে এই কার্ড করা থাকলে ভুয়ো শিশুদের জন্য নতুন করে ভর্তুকি দিতে হবে না সরকারকে। ফলে শিশুর সংখ্যা অনুসারে খরচ করবে সরকার।

৪. শিশু যেন সরকারের কোনও ধরনের ভরতুকির প্রকল্প থেকে বাদ না পড়ে তার জন্যও এই কার্ডের প্রয়োজন রয়েছে।

বাল আধারের জন্য কী নথির প্রয়োজন ?

১. বাল আধার কার্ড পেতে শিশুর বয়স যে ৫ বছরের নীচে তার প্রমাণ দিতে হয় অভিভাবককে। এ প্রসঙ্গে কাজে লাগে শিশুর জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট।

২. শিশুর আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আধার কার্ডের নথি দেখাতে হবে। তারফলে বাল আধার কার্ডের সঙ্গে বাবা-মায়ের আধারও লিঙ্ক করা থাকবে।

৩. শিশু স্কুলে ভর্তি হলে আধার রেজিস্ট্রেশনের জন্য স্কুলের আইডি কার্ড দেখাতে হবে। অথবা শিশুর পরিচয়ের বিষয়ে স্কুলের কোনও প্রামাণ্য নথি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget