এক্সপ্লোর

গুজরাত উপকূলের দিকে এগোচ্ছে ‘বায়ু’, নিরাপদ স্থানে সরানো হল দেড় লক্ষেও বেশি মানুষকে, সতর্কবার্তা মেনে চলুন, আর্জি মোদির

ঝড়ের গতিবেগ থাকতে পারে ১৫৫ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে।

আমদাবাদ: গুজরাত উপকূলের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় ‘বায়ু’। শেষ খবর পাওয়া পর্যন্ত গুজরাত উপকূলের দক্ষিণে ২৮০ কিমি দূরে রয়েছে ‘বায়ু’। আগামীকাল দুপুরে গুজরাতের বেরাবাল থেকে দ্বারকার মধ্যে কোনও জায়গায় অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে ‘বায়ু’।  ঝড়ের গতিবেগ থাকতে পারে ১৫৫ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে। মাটিতে আছড়ে পড়ার পর সৌরাষ্ট্র ও কচ্ছের দিকে এগোতে পারে ‘বায়ু’। আবহাওয়া বিভাগের পক্ষ থেকে পূর্বাভাসে এমনই জানানো হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে গুজরাত সরকার। ইতিমধ্যেই দেড় লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১০টি জেলায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫০টি দলকে গুজরাতে পাঠানো হয়েছে। প্রতিটি দলে ৪৫ জন করে উদ্ধারকারী আছেন। ভারতীয় সেনাবাহিনীর ১০ কলম জওয়ানকে তৈরি রাখা হয়েছে। এছাড়া নৌবাহিনীর যুদ্ধজাহাজ, হেলিকপ্টারও তৈরি রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ ও আগামীকাল ১০টি জেলার সব স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেছেন, ‘ঘূর্ণিঝড় বায়ুর কবলে পড়া ব্যক্তিদের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। সরকার ও স্থানীয় প্রশাসন প্রতি মুহূর্তে সব তথ্য দিচ্ছে। মানুষের কাছে আমার আর্জি, খবরের দিকে চোখ রাখুন।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তিনি রাজ্য প্রশাসনকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ১০টি জেলা থেকে তিন লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পশ্চিম রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ১৫টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ১৬টি ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হচ্ছে। কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের সব বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget