এক্সপ্লোর

Mumbai News: মুম্বইয়ে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী যানজট, কটাক্ষ অম্রুতা ফঢ়ণবীশের

Amruta Fadnavis: মুম্বইয়ের রাস্তাঘাটের অবস্থা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের স্ত্রী অম্রুতা ফঢ়ণবীশের মন্তব্যে শুরু হয়েছে চাপানউতোর। অম্রুতাকে কটাক্ষ করেছেন প্রিয়ঙ্কা চতুর্বেদী।

মুম্বই: রাস্তাঘাটের অবস্থা নিয়ে মহারাষ্ট্র সরকারকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের স্ত্রী অম্রুতা ফঢ়ণবীশ। রাস্তায় ছোট-বড় গর্ত এবং যানজট নিয়ে মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ করেছেন তিনি। তাঁর দাবি, যানজটেই বেশিরভাগ সময় কেটে যাওয়ার ফলে লোকজন পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। ফলে অনেক পরিবারই ভেঙে যাচ্ছে।

মুম্বইয়ে একটি অনুষ্ঠানে রাস্তাঘাট নিয়ে প্রশ্নের জবাবে অম্রুতা বলেছেন, ‘আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, যখনই রাস্তায় বেরোই তখনই ভাঙাচোরা রাস্তা ও যানজট দেখতে পাই। এর ফলে মানুষজন পরিবারকে সময় দিতে পারেন না। মুম্বইয়ে যত বিবাহ বিচ্ছেদ হয়, তার ৩ শতাংশের জন্য এই অবস্থাই দায়ী।’

অম্রুতার এই কটাক্ষের জবাবে মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর পাল্টা বলেছেন, ‘বিজেপির লোকজন এখন এই ধরনের মন্তব্য করছেন। লোকজন এই ধরনের মন্তব্যে বিরক্ত।’

ট্যুইট করে অম্রুতাকে কটাক্ষ করেছেন শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী। তাঁর ট্যুইট, ‘দিনের সেরা অযৌক্তিক মন্তব্যের পুরস্কার পাচ্ছেন এই মহিলা যাঁর দাবি, রাস্তায় যানজটের জন্যই মুম্বইয়ে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে। মস্তিষ্ককে বিরতিতে পাঠানো বদলে দয়া করে কিছুদিন ছুটি নিন। বেঙ্গালুরুর পরিবারগুলিকে অনুরোধ, দয়া করে এটা পড়বেন না। না হলে আপনাদের বিয়েতে এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।’

প্রতিবার বর্ষাতেই ডুবে যায় মুম্বই। রাস্তাঘাটে তখন আটকে পড়ে গাড়ি, এমনকী রেললাইনও চলে যায় জলের তলায়। মুম্বইয়ের রাস্তার এই অবস্থা নতুন নয়। রাস্তাঘাট নিয়ে সাধারণ মানুষের অভিযোগ নতুন নয়। কিন্তু রাস্তার অবস্থা বদলাচ্ছে না। সেটা নিয়েই মহারাষ্ট্রের জোট সরকারকে আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। তাঁকে পাল্টা আক্রমণ করেছে শিবসেনা ও কংগ্রেস। এই বিষয়টি নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। তবে এই রাজনৈতিক চাপানউতোরে মুম্বইয়ের রাস্তার অবস্থার কোনও বদল হচ্ছে না। রাজনীতির বদলে সাধারণ মানুষের চাহিদা রাস্তার অবস্থার উন্নতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget