এক্সপ্লোর

দিল্লিতে কুয়াশায় বিপর্যস্ত রেল পরিষেবা, বাতিল করা হল ৫৫টি ট্রেন

নয়াদিল্লি: কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী দিল্লির রেল পরিষেবা। শুক্রবার ৫৫টি ট্রেন বাতিল করতে হয়েছে। এছাড়াও ২৫টি ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করতে হয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় অন্তত ১১টি ট্রেন চলেছে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা বছরের এই সময়ে স্বাভাবিক। তবে ভোররাত থেকেই ছিল কুয়াশার দাপট। ভোর সাড়ে পাঁচটায় পালামের দৃশ্যমানতা শূন্যে নেমে এসেছিল। সফদরজঙ্গের দৃশ্যমানতা ছিল মাত্র ৪০০ মিটার। বেলা বাড়ার পরেও পরিস্থিতির সেভাবে উন্নতি হয়নি। সকাল সাড়ে আটটায় পালামের দৃশ্যমানতা বেড়ে ৫০ মিটার হলেও অপরিবর্তিত ছিল সফদরজঙ্গের পরিস্থিতি। রেল দফতর থেকে জানানো হয়েছে, পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস, মালদা-আনন্দবিহার এক্সপ্রেস, মুম্বই-অমৃতসর এক্সপ্রেস এবং মালদা-নয়াদিল্লি ফরাক্কা এক্সপ্রেস বেশ কয়েক ঘণ্টা দেরিতে চলেছে। এছাড়া দৃশ্যমানতা কম থাকায় বেশিরভাগ ট্রেনই দু-তিন ঘণ্টা দেরিতে চলেছে। তবে রেল থেকে জানানো হয়েছে, বছরের এই সময়ে কুয়াশায় যে সমস্ত এলাকার ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে, অত্যাধুনিক ‘ফগ পাস’ প্রযুক্তির ব্যবহারে সেই সকল এলাকার পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটানো গিয়েছে চলতি বছরে। ঘন কুয়াশার মধ্যেও জিপিএস-সমৃদ্ধ এই প্রযুক্তি রেলপথ চলাচলের উপযোগী রয়েছে কি না, তা নিয়ে চালককে আগাম অবগত করে। গোটা দেশে মোট ৬,৯৪০টি ‘ফগ পাস’ ইউনিট ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে উত্তর ভারতেই ব্যবহৃত হচ্ছে ২,৬৪৮টি ইউনিট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget