এক্সপ্লোর

ভারত-চিন যুদ্ধের ৫৬ বছর পরে সেনাবাহিনীর জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৩৮ কোটি টাকা পেলেন অরুণাচলের বাসিন্দারা

বমডিলা: ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের ৫৬ বছর পরে সেনাবাহিনীর ঘাঁটি, বাঙ্কার ও ব্যারাক তৈরির জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৩৮ কোটি টাকা পেলেন অরুণাচল প্রদেশের বাসিন্দারা। এক বিশেষ অনুষ্ঠানে পশ্চিম কামেঙ্গ জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের হাতে চেক তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ও অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। রিজিজু জানিয়েছেন, ‘গ্রামবাসীদের হাতে ৩৭.৭৩ কোটি টাকা তুলে দেওয়া হয়েছে। যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেটি যৌথ অধিকারে ছিল। তাই যে টাকা দেওয়া হয়েছে, তা গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।’ ১৯৬২ সালের যুদ্ধের পর সেনাঘাঁটি, বাঙ্কার, ব্যারাক, রাস্তা, সেতু তৈরির জন্য বিপুল জমি অধিগ্রহণ করা হয়। তবে গত বছর পর্যন্ত জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অরুণাচলের বাসিন্দা রিজিজ নিজে উদ্যোগ নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করেছেন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘জাতীয় স্বার্থে জমি অধিগ্রহণ করেছিল সেনাবাহিনী। তবে ষাটের দশক থেকে কোনও সরকারই অরুণাচল প্রদেশের গ্রামবাসীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবেনি। অবশেষে সেটা দেওয়ায় আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের কাছে কৃতজ্ঞ।’ এর আগে গত বছরের এপ্রিলে পশ্চিম কামেঙ্গ জেলার তিনটি গ্রামের ১৫২টি পরিবারকে ৫৪ কোটি টাকা দেওয়া হয়। গত বছরের সেপ্টেম্বরে সেনাবাহিনীর অধিগ্রহণ করা ব্যক্তিগত মালিকানাধীন জমির ক্ষতিপূরণ বাবদ ১৫৮ কোটি টাকা দেওয়া হয় গ্রামবাসীদের। এ বছরের ফেব্রুয়ারিতে তাওয়াং জেলার ৩১টি পরিবারকে ৪০.৮০ কোটি টাকা দেওয়া হয়। তাওয়াং, পশ্চিম কামেঙ্গ, আপার সুবানসিরি, দিবাঙ্গ উপত্যকা ও পশ্চিম সিয়াঙ্গ জেলায় জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণের বিষয়টি ঝুলে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget