এক্সপ্লোর
ভ্যালেন্টাইন’স ডে-তে বিনা অনুমতিতে মিছিলের উদ্যোগ, আটক বজরং দলের ৭৪ কর্মী

হায়দরাবাদ: ভ্যালেন্টাইন’স ডে পালনের বিরোধিতা করে প্রশাসনের অনুমতি ছাড়াই মিছিল বার করার চেষ্টার অভিযোগে আটক করা হল বজরং দলের ৭৪ জন কর্মীকে। তা সত্ত্বেও অবশ্য হায়দরাবাদের বিভিন্ন জায়গায় এদিন বিক্ষোভ দেখায় বজরং দল। বিক্ষিপ্ত অশান্তির ঘটনারও খবর পাওয়া গিয়েছে। এদিনই তেলঙ্গানার মেদচল অঞ্চলের একটি পার্কে এক যুগলকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একদল লোকের বিরুদ্ধে। বজরং দল অবশ্য এই ঘটনার সঙ্গে তাদের যোগ থাকার কথা অস্বীকার করেছে। পুলিশ সূত্রে খবর, ওই তরুণ-তরুণীর বাবা-মা অভিযোগ দায়ের করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Before You Go
Akhruzzaman | "Mamata Banerjee-ই BJP-এর বি-টিম", দ্বিচারিতার অভিযোগ তুলে সরব আখরুজ্জামান
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের





















