এক্সপ্লোর

আরোগ্য সেতু অ্যাপে তথ্য ফাঁস হয়, বলছে হ্যাকার, দাবি ওড়াল কেন্দ্র

এর আগে কংগ্রেস নেতা রাহুল গাঁধীও একই অভিযোগ করেছিলেন।

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের আরোগ্য সেতু অ্যাপ নিয়ে প্রশ্ন তুললেন এক হ্যাকার। তাঁর অভিযোগ, ভারতের ৯ কোটি মানুষের তথ্যের  গোপনীয়তা নষ্ট হওয়ার মুখে। করোনা সংক্রমণে নজরদারি চালাতে সম্প্রতি সরকারি ও বেসরকারি কর্মীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। কনটেনমেন্ট এলাকাগুলিতে যাঁরা বসবাস করছেন, তাঁদের জন্যও বাধ্যতামূলক এই অ্যাপ। বিদেশ থেকে যাঁরা ফিরছেন, দেশে নেমে সর্বপ্রথম তাঁদেরও এই অ্যাপ ডাউনলোড করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। তা নিয়েই প্রশ্ন তুলেছেন ফ্রান্স নিবাসী রবার্ট ব্যাপটাইজ নামের ওই হ্যাকার। এলিয়ট আলডারসন ছদ্মনামে ট্যুইটারে একটি হ্যান্ডেল রয়েছে তাঁর। মঙ্গলবার রাতে সেখানে আরোগ্য সেতু অ্যাপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এলিয়ট লেখেন, ‘‘আরোগ্য সেতু অ্যাপে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ত্রুটি চোখে পড়েছে। ৯ কোটি ভারতীয়ের গোপনীয়তা নষ্ট হওয়ার মুখে। ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান কি?’’ এর আগে কংগ্রেস নেতা রাহুল গাঁধীও একই অভিযোগ করেছিলেন। আরোগ্য সেতু অ্যাপ আসলে আধুনিক নজরদারি ব্যবস্থা। এটি ব্যবহার করলে  তথ্যের গোপনীয়তা অসুরক্ষিত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তির তত্ত্বাবধানে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার (এনআইসি) এই আরোগ্য সেতু অ্যাপটি তৈরি করেছে। এলিয়টের অভিযোগ নিয়ে বুধবার সকালে কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়,  ‘‘অ্যাপ ব্যবহারকারীদের লোকেশন দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলিয়ট। কিন্তু লোকেশন ট্র্যাকের উপর ভিত্তি করেই অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটির সুরক্ষা বিধিতেও তার উল্লেখ রয়েছে। অ্যাপ ব্যবহারকারীর লোকেশন জেনে সেই তথ্য আমাদের সুরক্ষিত সার্ভারে রাখা হয়।’’ তবে কেন্দ্রীয় সরকারের এই সাফাই একেবারেই তাঁর মনঃপুত হয়নি বলে জানিয়েছেন এলিয়ট। যত ক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হচ্ছে, অ্যাপটির নানা সমস্যার কথা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাবেন বলে জানান তিনি।

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget