এক্সপ্লোর

মঙ্গলবার মুখোমুখি বৈঠক মোদি, অভিজিৎ বিনায়কের

এমন এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও অভিজিৎ বিনায়কের আলোচনা হতে চলেছে যখন ভারতের অর্থনীতির ঝিমিয়ে পড়ার প্রসঙ্গে সরব নানা মহল। তারা মোদি সরকারকেই এজন্য দুষছে, বলছে, অর্থনীতির হাল ফেরানোর উপায় কেন্দ্রের সরকারের জানা নেই। সরকারের শীর্ষ মন্ত্রী ও শাসক দলের নেতারা পাল্টা দাবি করছেন, অর্থনীতি ঠিক রাস্তাতেই চলছে। উল্টে তাঁরা প্রাক্তন ইউপিএ সরকারের জমানায় অর্থনীতি ঠিক পথে চালিত হয়নি, একের পর এক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করছেন।

নয়াদিল্লি: অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হবে আগামী মঙ্গলবার, ২২ অক্টোবর। নয়াদিল্লিতে আধ ঘন্টা মুখোমুখি দুজনের কথা হবে বলে সূত্রের খবর। যৌথভাবে স্ত্রী এস্থার ডাফলো ও আরও এক অর্থনীতিবিদের সঙ্গে ২০১৯-এর নোবেল পুরস্কার প্রাপক হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর গতকাল রাতেই দেশে ফিরেছেন অভিজিৎ বিনায়ক। যদিও কী নিয়ে তাঁরা কথা বলবেন, জানা যায়নি। প্রধানমন্ত্রী তাঁকে ইতিমধ্যেই ট্যুইটে অভিনন্দন জানিয়েছেন। গরিবি হঠাতে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন, বলেছেন তিনি। এমন এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও অভিজিৎ বিনায়কের আলোচনা হতে চলেছে যখন ভারতের অর্থনীতির ঝিমিয়ে পড়ার প্রসঙ্গে সরব নানা মহল। তারা মোদি সরকারকেই এজন্য দুষছে, বলছে, অর্থনীতির হাল ফেরানোর উপায় কেন্দ্রের সরকারের জানা নেই। সরকারের শীর্ষ মন্ত্রী ও শাসক দলের নেতারা পাল্টা দাবি করছেন, অর্থনীতি ঠিক রাস্তাতেই চলছে। উল্টে তাঁরা প্রাক্তন ইউপিএ সরকারের জমানায় অর্থনীতি ঠিক পথে চালিত হয়নি, একের পর এক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করছেন। অভিজিৎ বিনায়কও নোবেল পুরস্কার গ্রহণের পর সংবাদমাধ্যমকে অর্থনীতি টালমাটাল অবস্থায় রয়েছে বলে অভিমত জানিয়েছেন। অতীতে তিনি মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তেরও বিরোধিতা করেছিলেন। গতকাল বিজেপির জাতীয় স্তরের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল অভিজিৎ বিনায়কের নোবেল প্রাপ্তি গর্বের ব্যাপার বলেও তাঁর চিন্তাভাবনা বামপন্থী বলে কটাক্ষ করেছেন। নামী অর্থনীতিবিদের ২০১৯ এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রতিশ্রুতি দেওয়া ন্যায় প্রকল্পের খসড়া তৈরিতে যুক্ত থাকার প্রসঙ্গ তুলেও গয়াল বলেন, দেশের মানুষই যেখানে ন্যায় প্রকল্পকে প্রত্যাখ্যান করেছেন, তাই তিনিও অভিজিৎ বিনায়কের চিন্তাভাবনার সঙ্গে একমত নন। পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা রাহুল সিংহও কটাক্ষ করেন, দ্বিতীয় স্ত্রী বিদেশি হলেই কি নোবেল পুরস্কার পাওয়া যায়! ঘটনাচক্রে অভিজিৎ বিনায়কের স্ত্রী জন্মসূত্রে বিদেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget