এক্সপ্লোর

বিমানে অভিনন্দনের বাবা মা, উঠে দাঁড়িয়ে সশ্রদ্ধ সংবর্ধনা যাত্রীদের

  নয়াদিল্লি: তখন মাঝরাত। চেন্নাই থেকে আসা বিমানটা সবে নেমেছে দিল্লিতে। কিন্তু যাত্রীদের কারও নেমে আসার তাড়াহুড়ো নেই। সকলে উঠে দাঁড়িয়েছেন। তাকিয়ে আছেন দুই বৃদ্ধ বৃদ্ধার দিকে। ওই দুজন আর কেউ নন, বায়ুসেনার যুদ্ধবিমান চালক উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের বাবা মা। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এস বর্তমান ও তাঁর স্ত্রী, পেশায় চিকিৎসক শোভা বর্তমান। শুক্রবার কাকভোরে ওই বিমান দিল্লি এসে পৌঁছলে অন্য যাত্রীরা তাঁদের দুই সহযাত্রীর পরিচয় জানতে পারেন। তারপর স্ট্যান্ডিং ওভেশন দেন তাঁদের। বিমান থেকে সকলের আগে নামেন তাঁরা। অভিনন্দনের বাবা মা দিল্লি আসেন ওয়াঘা থেকে তাঁদের বীর সন্তানকে ফিরিয়ে নিয়ে যেতে। রাত একটা নাগাদ রাজধানী ছোঁয় বিমানটি। দিল্লিতে নেমেই তাঁরা রওনা দেন অমৃতসরের দিকে। সম্ভবত ওয়াঘা সীমান্ত থেকে ছেলেকে স্বাগত জানাবেন তাঁরা। উইং কম্যান্ডার অভিনন্দন এখন ভারতবাসীর ঘরে ঘরে অত্যন্ত প্রিয় ও পরিচিত একটি নাম। আদ্যিকালের মিগ ২১ বিমান নিয়ে পাকিস্তানি এফ ১৬ বিমানের সঙ্গে আকাশ যুদ্ধে জড়িয়ে পড়ে বুধবার তিনি নিয়ন্ত্রণরেখা টপকে যান। অত্যাধুনিক এফ ১৬ বিমানটি গুলি করে নামান তিনি কিন্তু তারপর তাঁর বিমানও দুর্ঘটনায় পড়ে। প্যারাশ্যুটে করে বিমান থেকে নেমে আসেন অভিনন্দন কিন্তু হাওয়া তাঁকে টেনে নিয়ে যায় পাক অধিকৃত কাশ্মীরে। জনতার হাতে তাঁর রক্তাক্ত মুখের ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর তারপর চায়ের কাপ হাতে পাক সেনা আধিকারিকের সঙ্গে কথোপকথন। অভিনন্দনের বাবাও বলেছেন, তাঁদের ছেলে যেভাবে নিরুদ্বিগ্ন সাহসের সঙ্গে পাকিস্তানিদের সঙ্গে কথাবার্তা বলেছেন, তাতে তাঁরা গর্বিত। তিনি সত্যিকারের সৈনিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget