এক্সপ্লোর

এখনই ভোট হলে প্রধানমন্ত্রী হিসেবে এখনও ৬০ শতাংশের পছন্দ মোদিকে, ৩৪ শতাংশের বাজি রাহুল, ইঙ্গিত এবিপি আনন্দ-সি ভোটার যৌথ সমীক্ষায়

নয়াদিল্লি: তিন রাজ্যের বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত! এবিপি আনন্দ-সি ভোটারের করা যৌথ সমীক্ষা অনুযায়ী, ভোট শতাংশের নিরিখে বিজেপির হাতে থাকা তিন রাজ্যেই বিজেপিকে টেক্কা দিতে পারে কংগ্রেস। অর্থাৎ, ফল সত্যিই এমনটা হলে লোকসভা ভোটের আগে অক্সিজেন পেতে পারে কংগ্রেস। কিন্তু, উল্টোদিকে সমীক্ষায় আরেকটা জিনিসও উঠে আসছে, তা হল, তিন রাজ্যের লড়াইয়ে কংগ্রেস বিজেপিকে টেক্কা দিতে পারলেও, যখনই প্রশ্ন উঠছে মোদি বনাম রাহুলের কিংবা লোকসভা ভোটের ফলাফলের, তখন কিন্তু কংগ্রেস পিছিয়ে পড়ছে এবং বিজেপি তথা মোদি অনেকটাই এগিয়ে যাচ্ছেন! প্রশ্ন ছিল, মোদি এবং রাহুলের মধ্যে প্রধানমন্ত্রী পদে পছন্দ কাকে? ২০১৭ সালে এবিপি আনন্দ-সি ভোটারের যৌথ সমীক্ষায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী পদে ৬৯ শতাংশের পছন্দ নরেন্দ্র মোদি। ২০১৮-র জানুয়ারিতে করা সমীক্ষায় মোদির জনপ্রিয়তা সামান্য কমে দাঁড়ায় ৬৬ শতাংশ। আট মাসের মাথায় ২০১৮-র সেপ্টেম্বর মাসে মোদির জনপ্রিয়তা আরও কমে দাঁড়ায় ৬০ শতাংশ। উল্টোদিকে ২০১৭ সালে এবিপি আনন্দ-সি ভোটারের যৌথ সমীক্ষায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী পদে মাত্র ২৬ শতাংশের পছন্দ রাহুল গাঁধী। ২০১৮-র জানুয়ারিতে করা সমীক্ষায় রাহুলের জনপ্রিয়তা সামান্য বেড়ে দাঁড়ায় ২৮ শতাংশ। আট মাসের মাথায় ২০১৮-র সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী পদে রাহুলের জনপ্রিয়তা আরও একটু বেড়ে দাঁড়ায় ৩৪ শতাংশ। অর্থাৎ, সমীক্ষা থেকে একটা ইঙ্গিত স্পষ্ট, প্রধানমন্ত্রীত্বের দৌড়ে মোদি রাহুলের চেয়ে এখনও ঢের এগিয়ে, কিন্তু, তাঁর জনপ্রিয়তা ক্রমেই কমছে। উল্টোদিকে রেসে রাহুল এখনও অনেক পিছিয়ে থাকলে, দিন যত এগোচ্ছে, তাঁর গুণমুগ্ধের সংখ্যা একটু একটু করে বাড়ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget