এক্সপ্লোর

ক্ষমতায় তৃণমূলই, ভোট কমলেও আসন বাড়িয়ে বিরোধী আসনে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়

এখনই ভোট হলে পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেসই।

কলকাতা: এখনই ভোট হলে পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেসই। আসন কমলেও তৃতীয়বার ক্ষমতায় ফেরার আভাস মিলল সিএনএক্স ও এবিপি আনন্দর যৌথ সমীক্ষায়।

সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে রাজ্যের বিধানসভা ভোট হলে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৫৫ থেকে ১৬৩টি আসন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে তৃণমূলের প্রায় ৫০টি-র বেশি আসান হারানোর ইঙ্গিতও পাওয়া গিয়েছে এই সমীক্ষায়। সিএনএক্স ও এবিপি আনন্দর যৌথ সমীক্ষায় তৃণমূলের প্রায় সাড়ে ৬ শতাংশ ভোট কমার ইঙ্গিতও পাওয়া গিয়েছে।

অন্যদিকে এই সমীক্ষা বলছে, এখনই ভোট হলে পশ্চিমবঙ্গের সরকারি বিরোধী দলের জায়গা হারাবে বাম-কংগ্রেস। জোটের আসন হ্রাস হয়ে নেমে আসতে পারে বাইশ থেকে তিরিশে। যদিও সমীক্ষা বলছে, ২০১৯ সালের লোকসভা ভোটের শতাংশের নিরিখে বাড়তে পারে বাম ও কংগ্রেস জোটের ভোট। একই সঙ্গে সপ্তদশ লোকসভা ভোটে পাওয়া বিজেপির ভোট শতাংশের নিরিখে তা প্রায় ৮% কমে যাওয়ারও আভাস পাওয়া গিয়েছে। তবে সমীক্ষা বলছে, বিজেপি আসন সংখ্যা বাড়িয়ে রাজ্য বিধানসভার শতাধিক আসনের রং বদলে দেবে।

করোনা মোকাবিলা এবং বিধ্বংসী উমপুনের তাণ্ডবের পর রাজ্য এবং কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে মানুষের মনে কী প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা নিয়েই সমীক্ষা চালায় সিএনএক্স ও এবিপি আনন্দ। কোভিড ১৯-এর মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে কার ভূমিকা ছিল সব থেকে ইতিবাচক ও কার্যকরী? কোন সরকারের কাজে অসন্তোষ? এমন আরও একাধিক প্রশ্ন নিয়ে রাজ্যের মানুষের ওপর সমীক্ষা চালানো হয়। লকডাউনে টেলিকমিউনিকেশন প্রক্রিয়ায় হয় এই সমীক্ষা। এতে যেমন তৃণমূলের তৃতীয়বার ক্ষমতায় ফেরার ইঙ্গিত পাওয়া গিয়েছে তেমনই শতাধিক আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপিরও। সমীক্ষা বলছে এই মুহূর্তে ভোট হলে রাজ্যে বিজেপি পেতে পারে ৯৭ থেকে ১০৫টি আসন। তবে ম্যাজিক ফিগার (১৪৮) থেকে অনেক দূরেই থেমে যাবে গেরুয়া শিবির।

সিএনএক্স এবং এবিপি আনন্দ সমীক্ষাপ্রাপ্ত ফল:

এখনই ভোট হলে পশ্চিমবঙ্গ বিধানসভায় শতাংশের নিরিখে কার কত ভোট পাওয়ার সম্ভাবনা?

তৃণমূল: ৩৮.৫০%

বিজেপি: ৩২.৭৪%

বাম-কংগ্রেস: ১৩.৮০%

অন্যান্য: ৫.৪৩%

সিদ্ধান্ত নিতে পারেননি: ৯.৫৩ %

ক্ষমতায় তৃণমূলই, ভোট কমলেও আসন বাড়িয়ে বিরোধী আসনে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়

এখনই ভোট হলে পশ্চিমবঙ্গ বিধানসভায় কে কত আসন পাবে?

তৃণমূল: ১৫৫-১৬৩

বিজেপি: ৯৭-১০৫

বাম-কংগ্রেস: ২২-৩০

অন্যান্য: ৬-১০

ক্ষমতায় তৃণমূলই, ভোট কমলেও আসন বাড়িয়ে বিরোধী আসনে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget