এক্সপ্লোর

ABP-CVoter Survey For Punjab: পঞ্জাবে ক্ষমতা ধরে রাখতে পারবে কংগ্রেস? কতটা ফ্যাক্টর হবে আম আদমি পার্টি?

ABP C-Voter Survey Assembly Election 2022: পঞ্জাব বিধানসভায় মোট আসন ১১৭টি। ম্যাজিক ফিগার ৫৯। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৪৭ থেকে ৫৩টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে আম আদমি পার্টি।

চণ্ডীগড়: উত্তরপ্রদেশ, গোয়া ছাড়াও পঞ্জাব, উত্তরাখণ্ড ও মণিপুরেও বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন।

প্রথমে মুখ্যমন্ত্রী পদ, তারপর কংগ্রেস থেকে ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহের পদত্যাগ। প্রদেশ সভাপতির পদে নভজ্যোত সিং সিধুর ইস্তফার ইচ্ছেপ্রকাশ। পরে হাইকমান্ডের হস্তক্ষেপ, পঞ্জাবে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা...সবমিলিয়ে বেশ খানিকটা বেকায়দার পড়া কংগ্রেস কি পারবে পাঞ্জাব বিধানসভায় ক্ষমতা ধরে রাখতে? পাকিস্তান সীমান্তের এই রাজ্যে ভোটের ফলাফল কী হতে পারে?

পঞ্জাব বিধানসভায় মোট আসন ১১৭টি। ম্যাজিক ফিগার ৫৯। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৪৭ থেকে ৫৩টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে আম আদমি পার্টি। তাদের প্রাপ্ত ভোটের হার হতে পারে প্রায় ৩৭ শতাংশ। দ্বিতীয় স্থানে থেকে কংগ্রেস পেতে পারে ৪২ থেকে ৫০টি আসন। তাদের ঝুলিতে যেতে পারে ৩৫ শতাংশ ভোট। শিরোমণি অকালি দল ১৬ থেকে ২৪টি আসন এবং ২১ শতাংশ ভোট পেতে পারে।

পঞ্জাবে বিজেপি সর্বোচ্চ একটি আসন পেতে পারে। ভোট পেতে পারে ২ শতাংশ। অন্যান্য দলগুলি সর্বোচ্চ একটি আসন এবং ৫ শতাংশ ভোট পেতে পারে। অর্থ্যাৎ পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির কড়া টক্করের সম্ভাবনা। এখানে বিজেপি কোনও ফ্যাক্টর নাও হতে পারে।

ভোট রয়েছে ৭০ আসনের উত্তরাখণ্ডেও। ম্যাজিক ফিগার ৩৬। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, উত্তরাখণ্ডে ৩৬ থেকে ৪০টি আসন এবং ৪১ শতাংশ ভোট পেয়ে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ৩০ থেকে ৩৪টি আসন এবং ৩৬ শতাংশ ভোট। আম আদমি পার্টি সর্বোচ্চ দুটি আসন এবং ১২ শতাংশ ভোট পেতে পারে। উত্তরাখণ্ডে একটি আসন যেতে পারে অন্য দলের ঝুলিতে। ভোট শতাংশ হতে পারে ১১ শতাংশ। ফলে উত্তরাখণ্ড বিজেপির সঙ্গে কংগ্রেসের জোর টক্কর। আম আদমি পার্টি ভোট কাটাকাটির ফলেই কি উত্তরাখণ্ডে জয়ী হতে পারে বিজেপি? উঠছে এই প্রশ্ন।

আগামী বছর ভোট রয়েছে উত্তর পূর্বের রাজ্য মণিপুরেও। সেখানে মোট আসন ৬০টি। ম্যাজিক ফিগার ৩১। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, মণিপুরে ২৫ থেকে ২৯টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে বিজেপি। তাদের প্রাপ্ত ভোটের হার হতে পারে প্রায় ৩৯ শতাংশ। কংগ্রেস পেতে পারে ২০ থেকে ২৪টি আসন এবং ৩৩ শতাংশ ভোট। নাগা পিপলস ফ্রন্ট বা NPF পেতে পারে ৪ থেকে ৮টি আসন এবং ৯ শতাংশ ভোট। অন্যান্য দলগুলির ঝুলিতে ৩ থেকে ৭টি আসন এবং ১৯ শতাংশ ভোট পেতে পারে। দেখা যাচ্ছে, মণিপুরেও বিজেপি-কংগ্রেসের মধ্যে জোরা লড়াইয়ের সম্ভাবনা। এখানেও কি ভোট কাটাকাটির সুবিধা পাবে বিজেপি? তার উত্তর মিলবে আগামী বছর ভোটের ফলাফলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget