এক্সপ্লোর

বিতর্কিত ভিডিও, অভিনেতা আজাজ খানকে গ্রেফতার করল মুম্বই পুলিশ

ঝাড়খণ্ডে তবরেজ আনসারি নামে এক যুবকের বিতর্কিত মৃত্যু সম্পর্কিত ঘটনায় হিংসাকে প্রশ্রয় দেওয়া ও উসকানিমূলক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অভিযোগ রয়েছে এজাজের বিরুদ্ধে।

মুম্বই: বিতর্কিত ভিডিও তৈরি ও ধর্মীয় সৌহার্দ্য নষ্ট করার চেষ্টার অভিযোগে বলিউড অভিনেতা আজাজ খানকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (এ), ৩৪ ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঝাড়খণ্ডে তবরেজ আনসারি নামে এক যুবকের বিতর্কিত মৃত্যু সম্পর্কিত ঘটনায় হিংসাকে প্রশ্রয় দেওয়া ও উসকানিমূলক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অভিযোগ রয়েছে বিগ বস-এ যোগ দেওয়া এজাজের বিরুদ্ধে। টিকটকে ০৭ গ্রুপ নামে ৫ যুবকের একটি গোষ্ঠীর বিরুদ্ধেও হিংসা ছড়ানোর অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ। আজাজ সেই গোষ্ঠীটিকেও সমর্থন করে তাদের নিজের অফিসে ডেকে পাঠান। অভিযোগ, ফৈজু নামে এক অভিযুক্ত যুবকের সঙ্গে তিনি এমন বেশ কয়েকটি ভিডিও বানান, যা দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়াতে পারে, আঘাত করতে পারে ধর্মীয় আবেগে। এক ভিডিওয় মুম্বই পুলিশকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করতেও তাঁকে দেখা গিয়েছে।
View this post on Instagram

We respect our indian constitution and need your support😇 #supportteam07 This is the time when we need your support! So please do share our video as much as you can! We are here to spread love, peace and humanity! #team07

A post shared by Adnaan Shaikh🌐👑🔰 (@adnaan_07dz) on

গত মাসে ঝাড়খণ্ডের সরাইকেলায় বাইক চোর সন্দেহে তবরেজ আনসারি নামে এক যুবককে মারধর করে জনতা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরে সেখানে তার মৃত্যু হয়। তবরেজের এক আত্মীয় অভিযোগ করেন, মারধরের সময় তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে জনতা। এ নিয়ে এজাজ ওই ০৭ গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে একের পর এক প্ররোচনামূলক টিকটক ভিডিও পোস্ট করেন বলে অভিযোগ। মুম্বই পুলিশের সাইবার সেল অভিযোগের তদন্ত করছে।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget