এক্সপ্লোর

আমেরিকায় কৃষ্ণাঙ্গ খুনে, কেরলে হাতি হত্য়ায় সরব, কিন্তু পরিযায়ী শ্রমিকদের বেলায় সেলিব্রিটিরা কেন ‘উদাসীন’? ক্ষুব্ধ দেব

পরিযায়ী শ্রমিকদের দুর্দশায় কষ্ট পেয়েছেন এ রাজ্যের ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবও। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর উদ্যোগও নিয়েছেন তিনি। তাঁর উদ্যোগে সম্প্রতি নেপাল থেকে ঘাটালে ফেরেন ৩৬ জন পরিযায়ী শ্রমিক।

কলকাতা: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন জারির পর কাজ ও আশ্রয় হারিয়ে সহায়সম্বলহীন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে সচেষ্ট হয়েছেন সোনু সুদের মতো হাতে গোনা কয়েকজন বলিউডের কলাকুশলী। তাঁদের এমন উদ্যোগ আমজনতার মন জয় করেছে। তাঁদের মতো পরিযায়ী শ্রমিকদের দুর্দশায় কষ্ট পেয়েছেন এ রাজ্যের ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবও। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর উদ্যোগও নিয়েছেন তিনি। তাঁর উদ্যোগে সম্প্রতি নেপাল থেকে ঘাটালে ফেরেন ৩৬ জন পরিযায়ী শ্রমিক। সকলেই সোনার কাজে যুক্ত। বৈধ অনুমতি না থাকায় তাঁরা নেপাল সীমান্তে আটকে পড়েছিলেন। দেব উদ্যোগী হয়ে বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের অনুমতি আদায় করেন। মঙ্গলবার ঘাটাল থেকে বাস যায় নেপাল সীমান্তে। স্বরাষ্ট্র দফতরের অনুমতিতে বুধবার ভারতীয় সীমান্তে পৌঁছয়। বৃহস্পতিবার দুপুরে তাদের নিয়ে বাস ঘাটালে পৌঁছয়। এই সূত্রে এবার পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার দিক থেকে দেশের তারকাদের একাংশের মুখ ঘুরিয়ে থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন দেব। তিনি বলেছেন, দেশের অনেক তারকাই আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যা, এমনকী কেরলে হাতিকে নৃশংসভাবে মেরে ফেলার বিরুদ্ধে সরব। কিন্তু পরিযায়ী শ্রমিকদের নিয়ে কারও হেলদোল নেই। তিনি ট্যুইট করেছেন, ‘এখন ভারতের অনেক সেলিব্রিটিই #blacklivematters এবং এমনকি হাতির মৃত্যু নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আমি এই দুটি ক্ষেত্রেই প্রতিবাদকে শ্রদ্ধা করি ও এর পাশেও রয়েছি। কিন্তু যখন পরিযায়ী শ্রমিকরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে হেঁটে যাচ্ছিলেন, তখন প্রতিবাদের একটি লাইন বা কোনও ট্রেন্ডিং হ্যাশট্যাগ দেখিনি কেন? প্রচণ্ড তাপে তাঁরা হেঁটেছেন। হাঁটতে হাঁটতে জুতো ছিঁড়ে গিয়েছে, পায়ে প্লাস্টিকের বোতল বেঁধে নিয়েছেন। রেল লাইনে বিশ্রাম নিতে গিয়ে ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন। এগুলো গুরুত্বপূর্ণ নয়? তাঁদের জীবনের কোনও দাম নেই?’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget