এক্সপ্লোর

অসমে খসড়া এনআরসি থেকে বাদ আরও লক্ষাধিক নাম

২০১৮র ৩০ জুলাই বেরনো খসড়ায় নাগরিকত্বের আবেদন করা মোট ৩.২৯ কোটি মানুষের মধ্যে ২.৯ কোটির নাম ছিল, যার অর্থ ৪০ লক্ষের নাম বাদ যায়। সেই তালিকায় জুড়ল আরও লক্ষাধিক মানুষের নাম।

গুয়াহাটি: অসমে জাতীয় নাগরিকপঞ্জীর খসড়া (এনআরসি) থেকে আরও লক্ষাধিক মানুষের নাম বাদ গেল। গত বছরের ৩০ জুলাই যে খসড়া এনআরসি প্রকাশিত হয়েছিল, তাতে এঁদের নাম অন্তর্ভুক্ত হলেও পরে এঁরা নাগরিকত্বের যোগ্য নন বলে দেখা গিয়েছে। আজই এই অতিরিক্ত ১ লক্ষ ২ হাজার ৪৬২ জনের নাম ছেঁটে তৈরি একটি তালিকা বের করা হয়েছে। অসমে এনআরসি-র রাজ্য কোঅর্ডিনেটরের দেওয়া বিবৃতিতে জানা গিয়েছে, আজকের তালিকাটি প্রকাশ করা হয়েছে নাগরিকত্ব (নাগরিকদের নথিভুক্তিকরণ ও জাতীয় পরিচয় পত্র) নিয়ম ২০০৩ এর পঞ্চম শিডিউলের ৫ নম্বর অনুচ্ছেদের ধারা, বিধি অনুসারে। ২০১৮র ৩০ জুলাই বেরনো খসড়ায় নাগরিকত্বের আবেদন করা মোট ৩.২৯ কোটি মানুষের মধ্যে ২.৯ কোটির নাম ছিল, যার অর্থ ৪০ লক্ষের নাম বাদ যায়। সেই তালিকায় জুড়ল আরও লক্ষাধিক মানুষের নাম। উত্তরপূর্বের এই রাজ্যে অবৈধ বাসিন্দা, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে এনআরসি তৈরির প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের নজরদারি মেনে। চূড়ান্ত নাগরিকপঞ্জী প্রকাশিত হওয়ার কথা আগামী ৩১ জুলাই। প্রসঙ্গত এনআরসি প্রক্রিয়া নিয়ে জোর বিতর্ক চলছে দীর্ঘদিন ধরেই। বিজেপির দাবি, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকারী বিতাড়নের নামে ধর্মের ভিত্তিতে সংখ্যালঘুদেরই নিশানা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda
BJP: তৃণমূল তো নেই, তৃণমূল তো নির্মূল হয়ে গেছে,কতগুলো টুকরো হবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা:শমীক
NEET Protest | নিট-প্রশ্নফাঁসের ঘটনায় তদন্তের প্রতিশ্রুতি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget