এক্সপ্লোর

বিজেপির মূল চরিত্রের প্রতিফলন ঘটেছে আডবাণীর বক্তব্যে: মোদি

নয়াদিল্লি: বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর লেখা ব্লগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, আডবাণীজির লেখায় বিজেপির মূল চরিত্রের প্রতিফলন ঘটেছে। শেয়ার করেন প্রবীণ নেতার ব্লগও। ভোটের মুখে নীরবতা ভেঙে বিস্ফোরক ব্লক লিখলেন লালকৃষ্ণ আডবাণী। সেখানে তিনি বলেন, বিজেপির রাজনৈতিক মতের সঙ্গে না মিললেই, কাউকে দেশদ্রোহী বলে দেওয়া যায় না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আডবাণী নাম না করে ঘুরিয়ে মোদিকেই খোঁচা দিয়েছেন। ব্লগের মাধ্যমে বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য সরকারকে মনে করিয়ে দিলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতার প্রতি সম্মান দেখানোই শুরুর দিন থেকে বিজেপির নীতি। পরিষ্কার বললেন, কেউ বিজেপির মতাদর্শে বিশ্বাস না করলেই তাঁকে ‘দেশদ্রোহী’ বলে দেওয়াটা অনুচিত। যদিও, আডবাণীর এই ব্লগের ভূয়সী প্রশংসাই শোনা গিয়েছে মোদির গলায়। টুইটারে তিনি প্রতিক্রিয়া দিয়ে লেখেন, আডবাণীজির লেখায় বিজেপির মূল চরিত্রের প্রতিফলন ঘটেছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল দেশ সবকিছুর আগে, তারপর দল, সবার পরে নিজে।

মোদি আরও লেখেন, বিজেপি কর্মকর্তা হয়ে তিনি গর্বিত। আডবাণীজির মতো প্রথিতযশা নেতারা দলকে আরও শক্তিশালী করেছেন। এখানেই শেষ নয়। আডবাণীর ব্লগটি শেয়ারও করেন মোদি। আগামী ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। তার ঠিক দুদিন আগে দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীর ব্লগ ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। ব্লগে আডবাণী লেখেন, ভারতীয় গণতন্ত্রের মূল নির্যাসই হল প্রতিপক্ষকে সম্মান করা এবং বাক স্বাধীনতার প্রতি সম্মান দেখানো।যাঁরা বিজেপির রাজনৈতিক মতামতের বিরোধী, জন্মলগ্ন থেকেই বিজেপি তাঁদের ‘শত্রু’ বলে মনে করেনি, শুধুমাত্র ‘প্রতিপক্ষ’ বলে মনে করেছে। একইভাবে ভারতীয় জাতীয়তাবাদের যে ধারণায় আমরা বিশ্বাসী, তা অনুযায়ী, যাঁরা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে একমত নন, তাঁদের আমরা কখনও ‘দেশদ্রোহী’ বলে মনে করিনি। ব্যক্তিগতস্তরে হোক কিংবা রাজনৈতিকস্তরে, বিজেপি সর্বদা প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতার প্রতি দায়বদ্ধ থেকেছে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget