এক্সপ্লোর

Afghanistan crisis:আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৮৭ ভারতীয়, বিমানে উঠেই ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি

দেশে ফেরার বিমানে উঠেই ওঁদের মুখে শোনা গেল ‘ভারত মাতা কি জয়’। তালিবানের দখলে থাকা আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৮৭ জন ভারতীয়।

নয়াদিল্লি: চোখে-মুখে বেঁচে ফেরার আনন্দ। দেশে ফেরার বিমানে উঠেই ওঁদের মুখে শোনা গেল ‘ভারত মাতা কি জয়’। তালিবানের দখলে থাকা আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৮৭ জন ভারতীয়। একই বিমানে কাবুল থেকে দিল্লি পৌঁছেছেন নেপালের ২ জন নাগরিকও। কাবুল বিমানবন্দরের টারম্যাকে বহু লোকের ভিড়। ফলে সেখানে বড় বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। ভারত সরকার সিদ্ধান্ত নেয়, ছোট বিমানে কাবুল থেকে ভারতীয়দের তাজিকিস্তানের দুসানবে-তে আনা হবে। সেখান থেকে তাঁদের ফেরানো হবে দেশে।

আফগানিস্তান তালিবানের কব্জায় চলে আসার পর সেখানে পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। এই অবস্থায় ভারত সে দেশে আটক ভারতীয়দের ফিরিয়ে আনার অভিযান আরও দ্রুত করেছে। এই অভিযানের অঙ্গ হিসেবেই আফগানিস্তানে আটক ৮৭ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হল। তাঁদের এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লিতে নিয়ে আসা হয়।

এর আগে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ট্যুইট করে বলেছিলেন যে, আফগানিস্তানে আটক ভারতীয়দের দেশে ফেরানোর কাজ অব্যাহত রয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমান তাজিকিস্তান থেকে ৮৭ ভারতীয়কে নিয়ে  নয়াদিল্লি পৌঁছচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন নেপালের দুই নাগরিকও।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন যে, তাজিকিস্তানের দুসানবেতে আমাদের দূতাবাসের কাছ থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রচুর সাহায্য পাওয়া যাচ্ছে। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে আরও বেশি বিমান কাজে লাগানো হচ্ছে।

আফগানিস্তান থেকে দেশে ফেরার বিমানে উঠেই ভারতীয়রা সোল্লাসে ভারত মাতা কি জয় ধ্বনি তোলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যুইট করে লিখেছেন, উল্লসিত লোকজন বাড়ির পথে রওনা দিলেন।

উল্লেখ্য, এর আগে সূত্র উল্লেখ করে জানানো হয়েছিল যে, তালিবান প্রায় ১৫০ ভারতীয়কে নিজেদের কব্জায় নিয়েছিল। কব্জায় নেওয়ার পর সমস্ত ভারতীয়কেই অন্য কোনও জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এরফলে আশঙ্কা করা হচ্ছিল যে, তালিবান ওই ভারতীয়দের অপহরণ করেছে।

এই ঘটনা সামনে আসার পর তালিবান সাংবাদিক বৈঠকে সাফাই দিয়ে বলেছিল যে, ভারতীয়দের দ্বিতীয় গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে নিয়ে আসা হয়েছিল। তারা দাবি করেছিল, কোনও ভারতীয়কেই অপহরণ করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget