এক্সপ্লোর

খরচ কমানোর উদ্যোগ, আন্তর্জাতিক উড়ানে ভারত থেকেই খাবার নিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি: ক্যাটারিংয়ের খরচ কমাতে আন্তর্জাতিক উড়ানে ভারত থেকেই খাবার নিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। ফিরতি উড়ানে যাত্রীদের সেই খাবারই দেওয়া হচ্ছে। এমনই জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ সিংহ খারোলা। এর আগে খরচ বাঁচানোর লক্ষ্যে ২০১৭-র জুলাইয়ে ঘরোয়া উড়ানে ইকনমি ক্লাসের যাত্রীদের আমিষ খাবার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এয়ার ইন্ডিয়া। এবার খরচ কমাতে নয়া উদ্যোগ নেওয়া হল। খারোলা জানিয়েছেন, ‘এখন স্টকহোম, কোপেনহেগেন, বার্মিংহাম ও মাদ্রিদের উড়ানে খাবার মজুত করে নিয়ে যাওয়া হচ্ছে। ওই শহরগুলিতে খাবারের দাম অনেক বেশি। সেই কারণেই ভারত থেকে খাবার নিয়ে গিয়ে ফেরার সময় যাত্রীদের দেওয়া হচ্ছে। ভারত থেকে চিলারে খাবার নিয়ে যাওয়া হচ্ছে এবং গরম করে সেই খাবার পরিবেশন করা হচ্ছে। আমাদের প্রতি বছর ক্যাটারিংয়ের খরচ হয় ৬০০ থেকে ৮০০ কোটি টাকা। ইউরোপের দেশগুলির তুলনায় ভারতে ক্যাটারিংয়ের খরচ ৩-৪ গুণ কম।’ খারোলা আরও জানিয়েছেন, ‘উপসাগরীয় অঞ্চল, সিঙ্গাপুর ও ইউরোপের কয়েকটি দেশের উড়ানেও ভারত থেকে খাবার মজুত করে নিয়ে যাওয়া সম্ভব। আমরা সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাদ। ইউরোপের ক্যাটারাররা ভারতীয়দের মতো খাবার বানাতে পারবে না। বিশেষ করে ভারতীয় খাবার এদেশের ক্যাটারাররাই সবচেয়ে ভাল তৈরি করতে পারে। সেটা আমাদের বাড়তি সুবিধা। মূল বিষয় হল, এর ফলে খরচ অনেক কমে যাবে।’ ২০০৭ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের সঙ্গে সংযুক্তির পর থেকেই এয়ার ইন্ডিয়ার ক্ষতি শুরু হয়। এই বিমান সংস্থার ঋণের পরিমাণ ৪৮,০০০ কোটি টাকারও বেশি। সরকার এই বিমান সংস্থার বিলগ্নিকরণের চেষ্টা শুরু করে। তবে গত বছরের মে মাসে সেই চেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget