এক্সপ্লোর

UP Panchayat Election 2021: পঞ্চায়েত ভোটের সময় করোনায় সরকারি কর্মীর মৃত্যু, কমিশনের জবাব তলব এলাহাবাদ হাইকোর্টের

হাসপাতালে অক্সিজেনের সঙ্কট নিয়েও যোগী প্রশাসনকে নিশানা করেছে আদালত।  ‘অক্সিজেনের অভাবে কারও যেন মৃত্যু না হয়’, এই মর্মে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।

লখনউ: এবার এলাহাবাদ হাইকোর্টের রোষে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ও  নির্বাচন কমিশন। হাইকোর্ট প্রশ্ন তুলেছে,  ‘৩ দফার পঞ্চায়েত ভোটে করোনা রুখতে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল? পঞ্চায়েত ভোটে কেন করোনা-বিধি মানা হল না?  এক্ষেত্রে যারা দায়ী তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি?’ এ ব্যাপারে উত্তরপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশনের জবাব তলব করল এলাহাবাদ হাইকোর্ট।

হাসপাতালে অক্সিজেনের সঙ্কট নিয়েও যোগী প্রশাসনকে নিশানা করেছে আদালত।  ‘অক্সিজেনের অভাবে কারও যেন মৃত্যু না হয়’, এই মর্মে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।

পঞ্চায়েত নির্বাচনের সময় এক সরকারি কর্মীর করোনায় মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের কার্যকলাপের তীব্র সমালোচনা করেছে হাইকোর্ট।  কমিশনের ২৭ আধিকারিকের কাছ থেকে এ ব্যাপারে ব্যাখা চেয়ে পাঠিয়েছে আদালত।  পঞ্চায়ের নির্বাচনের সময় কোভিড সংক্রান্ত স্বাস্থ্য বিধি প্রয়োগে ব্যর্থতার জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নের ব্যাখ্যা তলব করেছে হাইকোর্ট।

বড় হাসপাতালগুলিকে দিনে দুইবার বুলেটিন জারি করতে নির্দেশ

অক্সিজেন সংকট নিয়ে মন্তব্য করতে গিয়ে আদালত বলেছেন, স্বাধীনতার সাত দশক পরেও রোগীদের অক্সিজেন যোগানো যাচ্ছে না। এটা খুবই লজ্জার ব্যাপার। রাজ্যে ক্রমবর্দ্ধমান করোনার প্রকোপের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে দিনে  দুইবার হেল্থ বুলেটিন জারি করার নির্দেশ দিয়েছে আদালত।  নির্দেশে বলা হয়েছে, এই বুলেটিন লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, আগরা, কানপুর, গোরক্ষপুর ও ঝাঁসির বড় সরকারি হাসপাতালগুলি সম্পর্কে জারি করতে হবে। যাতে এই হাসপাতালগুলিতে রোগীদের স্বাস্থ্য সম্পর্কে তথ্য জানা যায়। আদালত হাসপাতালগুলিতে রোগীদের অবস্থা পরিজনদের জানাতে লার্জ স্ক্রিনের  ব্যবহার করতে বলেছে।

আদালত সরকারকে ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালে কতগুলি আইসিইউ বেড রয়েছে, তা জানানোর নির্দেশ দিয়েছে। করোনা সংক্রান্ত জনস্বার্থ মামলায় স্বতঃপ্রণোদিত শুনানিতে এই নির্দেশ দিয়েছে বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও বিচারপতি অজিত কুমারের বেঞ্চ। আদালত আরও বলেছে, শুধুমাত্র অ্যান্টিজেন রিপোর্ট নেগেটিভ, এর ভিত্তিতে কোনও রোগীকে হাসপাতাল থেকে ছাড়া যাবে না। কারণ, রোগী অন্য কারণেও সংক্রমিত হতে পারেন। তবে সংশ্লিষ্ট রোগীকে নন-কোভিড ওয়ার্ডে শিফ্ট করা যেতে পারে। 

সেইসঙ্গে আদালত বলেছে, কোভিড রোগীদের চিকিৎসা হচ্ছে, এমন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে রেমডিসিভর সহ অন্যান্য ওষুধ ও অক্সিজেনের সরবরাহ যেন পর্যাপ্ত থাকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget