এক্সপ্লোর

কেরলের ত্রাণ শিবিরে ঘুমের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে কেন্দ্রীয় মন্ত্রী আলফোন্স

নয়াদিল্লি: কেরলের বিধ্বংসী বন্যার বিস্তারিত নিয়মিত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন কেন্দ্রীয় মন্ত্রী আলফোন্স কান্নানথানম। এরইমধ্যে রাজ্যের একটি আশ্রয় শিবিরে ঘুমোনোর ছবি পোস্ট করে কৌতুকের শিকার হলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে ট্যাগ করে  ছবি পোস্ট করে বুধবার আলফোন্স ট্যুইট করেন, গত রাতে চাঙ্গানাচেরির একটি ত্রাণ শিবিরে ঘুমিয়েছিলাম। আগামীকালের অনিশ্চয়তার কথা ভেবে অধিকাংশই চোখের পাতা এক করতে পারেননি। আর এই ছবি পোস্ট করেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হলেন কেন্দ্রীয় মন্ত্রী। ফেসবুকে এক ইউজার প্রশ্ন তুলেছেন, 'আমরা জানি আপনি ঘুমোচ্ছিলেন। যেহেতু আপনি পোস্ট করেছেন,উত্তরও দিতে পারেন?' আর এক ইউজারের কটাক্ষ, 'তৃতীয় ছবিতে আপনার একটা চোখ পুরোটা বোজেনি। অনুগ্রহ করে ছবিটা সরিয়ে দিন'। মন্ত্রী সাফাই দিয়েছেন যে, ছবি তাঁর ব্যক্তিগত কর্মী আপলোড করেছিলেন। কিন্তু এতেও সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ বন্ধ হয়নি। একজন বলেছেন, 'আমরা যখন কঠিন পরিস্থিতিতে রয়েছি, তখন আপনি এ ধরনের বেমানান আচরণ করছেন'। অন্য এক ইউজার বলেছেন, 'ঘুমের মধ্যে হাঁটার কথা শুনেছি। যখন হোস্টেলে ছিলাম, তখন দেখেওছি। কিন্তু এই প্রথম ঘুমন্ত অবস্থায় কাউকে ফেসবুকে ছবি পোস্ট করতে দেখছি। এই বন্যা বিপর্যয়ের মধ্যেই ওই ব্যক্তি হাসির খোরাক জুগিয়েছেন'।

সেরা শিরোনাম

Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget