এক্সপ্লোর

শুভেন্দু না সৌরভ? বিজেপির মুখ্যমন্ত্রী-মুখ কে? 'তালিকা আরও বড়', বললেন অমিত

Amit Shah in Bengal: বিধানসভা ভোটের প্রস্তুতিতে বুথভিত্তিক কর্মসূচির ওপর জোর দিয়েছেন অমিত শাহ। সূত্রের দাবি, সাংগঠনিক বৈঠকে তিনি বলেন, বুথগুলোতে জোর দিতে হবে।

কলকাতা: 'মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়ে ভাববেন না। আমাদের লক্ষ্য সোনার বাংলা এবং পরম বৈভবশালী ভারত গড়ে তোলা। ' শুক্রবারের বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে অমিত শাহর স্পষ্ট বার্তা । কিন্তু রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অন্দরে নানা নামের জল্পনা। তবে এই অনুমান-তালিকার সহ থেকে উপরে উঠে আসছে দুটি নাম। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়, পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশ্নটি সোজাসুজিই রাখা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। দু দিনের বঙ্গসফর শেষে অমিত শাহ বললেন, দুটি নাম বলছেন কেন, তালিকা অনেক লম্বা। অনেকের সঙ্গেই নিয়মিত কথা চলছেই। এরপরই তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি ব্যাঙ্গের সুরে বলেন, '২১ শের ভোটে জেতাটা তো অলীক কল্পনা! তারপর হয়ত উনি টস করে ঠিক করবেন কে হবেন মুখ্যমন্ত্রী।' বছর ঘুরলে বঙ্গে বিধানসভা ভোট। উৎসবের মরসুম পেরোলেই, প্রস্তুতি শুরু করে দেবে বিজেপি। শুক্রবার সাংগঠনিক বৈঠক থেকে তার দিকনির্দেশ করে দিলেন অমিত শাহ। সূত্রের দাবি, অমিত শাহ এদিন বলেন, CAA নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। বিজেপি যা প্রতিশ্রুতি দেয়, করে দেখায়। এ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির মুখ কে? তা নিয়ে নানা জল্পনা চলছে বিভিন্ন মহলে। সূত্রের দাবি, এই প্রেক্ষাপটে শুক্রবারের বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে অমিত শাহ বার্তা দেন, মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়ে ভাববেন না। আমাদের লক্ষ্য সোনার বাংলা এবং পরমবৈভবশালী ভারত গড়ে তোলা। বিধানসভা ভোটের প্রস্তুতিতে বুথভিত্তিক কর্মসূচির ওপর জোর দিয়েছেন অমিত শাহ। সূত্রের দাবি, সাংগঠনিক বৈঠকে তিনি বলেন, বুথগুলোতে জোর দিতে হবে। বিজেপির বিভিন্ন মোর্চার তরফে বিধানসভা ভিত্তিক কর্মসূচি নিতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ব্লকেও কর্মসূচি রাখতে হবে। দলকে শক্তিশালী করতে অন্য দল থেকে দক্ষ সংগঠকদের জন্য দরজা খুলে রাখারও নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের দাবি, তিনি বলেন, সিপিএম-কংগ্রেস-তৃণমূল থেকে যারা আসতে চায়, ভোট বোঝে, আনতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget