এক্সপ্লোর

এক দেশ, এক ভাষা নিয়ে হিন্দির পক্ষে জোরাল সওয়াল অমিত শাহের, প্রতিবাদে সরব বিরোধীরা

হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়েও মাতৃভাষার প্রতি সওয়াল করে ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নয়াদিল্লি: এক দেশ এক পতাকা। সম্প্রতি এই স্লোগানকে সামনে রেখে জম্মু কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধারা তুলে নিয়েছে কেন্দ্র। এবার কি ‘সারা দেশে এক ভাষা’ এই স্লোগানকে সামনে রেখে হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে মোদি সরকার? শনিবার হিন্দি দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পর এই অভিযোগই তুলতে শুরু করেছে বিরোধীরা। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতে বহু ভাষা রয়েছে। প্রতিটি ভাষারই নিজস্ব, স্বাতন্ত্র্য ও তাৎপর্য রয়েছে। কিন্তু বিশ্বে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষার খুবই প্রয়োজন। দেশের কোনও ভাষা যদি ভারতের ঐক্য ও সংহতিকে অটুট রাখতে পারে, তবে তা বহুপ্রচলিত হিন্দি ভাষাই।’ অমিত শাহের এই মন্তব্যের পরই প্রবল প্রতিক্রিয়া শুরু হয় জাতীয় রাজনৈতিক মহলে। একমাত্র কি হিন্দিভাষাই পারে দেশকে ঐক্যবদ্ধ করতে? প্রশ্ন তোলে কংগ্রেস। হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়েও মাতৃভাষার প্রতি সওয়াল করে ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিলি লেখেন, ‘হিন্দি দিবসের শুভেচ্ছা রইল। আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমান গুরুত্ব দেওয়া। আমরা অনেক ভাষা শিখতে পারি। কিন্তু আমাদের মাতৃভাষাকে কোনওভাবেই ভোলা উচিত নয়।’ গত বছর জাতীয় শিক্ষানীতির খসড়া প্রকাশ করে মোদি সরকার। যেখানে হিন্দি ভাষাকে বাধ্যতামূলক করার কথা বলা হয়। যার প্রবল বিরোধিতা করে দক্ষিণের রাজনৈতিক দলগুলি। আর এদিন অমিত শাহের মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া এসেছে সেই দক্ষিণ থেকেই। ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন বিবৃতি দিয়ে বলেছেন, ‘এনিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে প্রধানমন্ত্রীকে। এটা ইন্ডিয়া, হিনডিয়া নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিভঙ্গী ভারতের সংহতির পক্ষে যন্ত্রণাদায়ক। এমনটা হলে আরেকটা ভাষা যুদ্ধের প্রস্তুতি শুরু করবে ডিএমকে।’ দক্ষিণের আরও এক নেতা জেডিএসের এইচ ডি কুমারস্বামী ট্যুইট করেছেন, ‘কেন্দ্রীয় সরকার দেশজুড়ে ‘হিন্দি দিবস’ পালন করছে। কবে ‘কন্নড় ভাষা দিবস’ হিন্দির মতোই সংবিধানসম্মতভাবে সরকারি ভাষা হিসেবে পালিত হবে?’ এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়েইসি ট্যুইট করেন, ‘হিন্দি সব ভারতীয়র মাতৃভাষা নয়। সংবিধানের ২৯ নম্বর অনুচ্ছেদে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির কথা বলা হয়েছে। হিন্দি, হিন্দু ও হিন্দুত্বর থেকে অনেক বড় হল ভারত।’ সবমিলিয়ে এবার হিন্দি ভাষা দিবসেও শুরু হল শাসক-বিরোধী চাপানউতোর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget