এক্সপ্লোর

Bangladesh News: অরাজকতার বাংলাদেশে এবার 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার এই হাল করল দুষ্কৃতীরা

Freedom Fighter Harassed: অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

কুমিল্লা (বাংলাদেশ) : চারিদিকে চরম অরাজকতা...।  শিকেয় আইনশৃঙ্খলা...। হিন্দু নিপীড়ন। দ্বেষের বাংলাদেশে মন্দিরেই পুরোহিতকে খুনও করা হয়েছে দিনকয়েক আগে। আর এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হল। কুমিল্লার চৌদ্দগ্রামে 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাঁকে গলায় জুতোর মালা পরানো হয়। মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি। অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এ প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "বাংলাদেশের কিছু মানুষ আর মানুষ আছে বলে মনে হয় না। এটা সোজা কথায় আমানবিক একটা ঘটনা। মানুষ এসব করতে পারে এবং আমরা এসব দেখে সহ্য করতে পারি, এটা ভাবা যায় না। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা এবং সম্মান প্রাপ্য। তাঁরা বাংলাদেশকে অন্ধকার থেকে তুলে এনেছেন। এখন সব চলছে অন্ধকারের দিকে, পিছনের দিকে। শতাব্দী শতাব্দী পার হয়ে একটা অন্ধতার দিকে চলেছে। এখন আমাদের এ দেখে সহ্য করতে হয়। মানবতার পক্ষে এটা লজ্জার কথা। প্রবীণ মুক্তিযোদ্ধাকে এভাবে তাঁরা অত্যাচার করছেন। অমানবিক নিষ্ঠুরতার চরম বলে মনে হয়।" 

সাহিত্যিক তিলোত্তমা মজুমদার বলেন, "ধিক্কার জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এটা সমস্ত জাতির অপমান। একজন মুক্তিযোদ্ধা, ঔই রকম একজন বয়স্ক মানুষ এতখানি হেনস্থা এবং অপমান করার ...কোনও জাতির যখন দুঃসময় ঘনিয়ে আসে, তখন এই ধরনের আচরণ প্রকাশ পায়। বাংলাদেশে এরকম অসহিষ্ণু এবং নীতি-ভ্রষ্ট আচার আচরণে আমি চিন্তিত। কী হতে চলেছে দেশটার ! বাংলাদেশ কি আবার তার নিজস্ব স্বাধীনতা হারাতে বসেছে ? চরম অনৈতিক অবস্থা।"

এদিকে দ্বেষের বাংলাদেশে মন্দিরেই পুরোহিতকে খুন করা হয়েছে। নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় নিথর দেহ। একদিকে যখন খুন, লুঠপাঠের অভিযোগ উঠেছে নাটোরে। অন্যদিকে তখন, সংবাদপত্র ডেলি স্টার সূত্রে খবর, ময়মনসিংহ ও দিনাজপুর জেলার ৩টি মন্দিরের ৮টি মূর্তি ভাঙচুর করা হয়েছে। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, বাংলাদেশে বিপন্ন হিন্দুদের জন্য কী করছে মোদি সরকার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'

ভিডিও

Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget