এক্সপ্লোর

অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হতে পারে ২৫০ জনের, দাবি প্রত্যক্ষদর্শীদের

অমৃতসর: পঞ্জাবের অমৃতসরে ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিই দায়ী। পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধুর স্ত্রী নভজ্যোত কউর সিধুর বিরুদ্ধেও অসংবেদনশীল আচরণ করার অভিযোগ উঠেছে। সিধুর স্ত্রী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আবার এই দুর্ঘটনার জন্য রেলকে দায়ী করেছেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী প্রশাসন। ট্রেন আসার সময় অ্যালার্ম বাজানো উচিত ছিল। ওই জায়গায় ট্রেনের গতি যেন বেশি না থাকে, সেটাও দেখা উচিত ছিল। দুর্ঘটনার সময় রেললাইনের উপর দুশোরও বেশি লোক ছিলেন। মৃতদের অধিকাংশই উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা।’ অন্য এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘১৯৪৭ সালে এই ধরনের দৃশ্য দেখা গিয়েছিল। সেই সময় এদিকে-ওদিকে মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত। যারা এই দুর্ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’ অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘এই দুর্ঘটনায় আড়াইশোরও বেশি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দুর্ঘটনা ঘটেছে আর ওদিকে ভাষণ চলছিল। এই দুর্ঘটনায় কয়েকজন শিশুরও মৃত্যু হয়েছে।’ অন্য এক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, ‘কংগ্রেস নেতারা অনুমতি ছাড়াই এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। নভজ্যোত সিংহ সিধু ও তাঁর স্ত্রী প্রধান অতিথি ছিলেন। ট্রেন যখন লোকজনকে পিষে দিয়ে যায়, ততক্ষণে তাঁরা সেখান থেকে চলে গিয়েছেন।’ সিধুর স্ত্রীর বিরুদ্ধে দুর্ঘটনার পরেও ভাষণ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে নভজ্যোত এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমি সেখান থেকে চলে যাই। এরপর আমাকে ফোন করে দুর্ঘটনার খবর দেওয়া হয়। তখন আমি হাসপাতালের দিকে রওনা হয়ে যাই। দুর্ঘটনার সময় সেখানে কী হয়েছে কেউ বুঝতে পারেনি। লোকজন রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। ট্রেনের গতিও কমানো হয়নি।’

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget