এক্সপ্লোর

বারমের, নাগাউরের পর জয়সলমীর, রাজস্থানে ফের দলিত নিগ্রহ, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

পুলিশ সূত্রে খবর, একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য একজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

জয়সলমীর: রাজস্থানের জয়সলমীরে গাধা চুরির অভিযোগে তিন দলিত ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ১৬ জনের বিরুদ্ধে। কয়েকদিন আগেই বারমের ও নাগাউরেও দলিত নিগ্রহের অভিযোগ উঠেছিল। ফের একই অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। পুলিশ সূত্রে খবর, একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য একজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। জয়সলমীরের পুলিশ সুপার কিরণ কাঙ্গ জানিয়েছেন, ‘তদন্তে নেমে আমরা জানতে পেরেছি, এ মাসের ১৫ তারিখ সঙ্গড় থানা এলাকার রাম গ্রামে এই ঘটনা ঘটে। গেনা রাম, মুলা রাম ও সুমেরা রামের বিরুদ্ধে সেদিন রাতে পাঁচটি গাধা চুরি করে দেবীকোট গ্রামের দিকে যাওয়ার অভিযোগ ওঠে। সেই সময় গ্রামবাসীরা তাঁদের ধরে ফেলেন। অভিযুক্তদের মারধর করে স্থানীয় থানার পুলিশকর্মীদের হাতে তুলে দেন গ্রামবাসীরা। তবে তাঁরা লিখিত অভিযোগ জমা দেননি। এফআইআর-ও দায়ের করা হয়নি। শান্তিভঙ্গ করার জন্য তাঁদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। অভিযুক্তরা আমাদের বলেননি, তাঁদের মারধর করেছেন গ্রামবাসীরা। ১৬ তারিখ ফতেগড়ের এসডিএম-এর সামনে তাঁদের পেশ করা হয়। সেদিনই তাঁরা জামিন পেয়ে যান।’ পুলিশ সুপার আরও জানিয়েছেন, ‘শনিবার মুলা রাম পুলিশকে জানান, তাঁদের মারধর করেন গ্রামবাসীরা। এরপরেই এফআইআর করা হয়। ভবানী দান নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরও একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি আমরা।’ গত রবিবার রাজস্থানের নাগাউর জেলার একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টার থেকে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে দুই দলিত যুবককে মারধরের অভিযোগ ওঠে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৯ জানুয়ারি বারমের জেলায় মোবাইল চুরির অভিযোগে এক দলিত যুবককে মারধরের অভিযোগ ওঠে তিন ব্যক্তির বিরুদ্ধে। এতদিন পরে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget