এক্সপ্লোর

গ্রেটার নয়ডায় ওপো কারখানার বাইরে চিন-বিরোধী বিক্ষোভ, গ্রেফতার ৩২

পুলিশ সূত্রে খবর, চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় ভারতীয় কিষাণ ইউনিয়ন ও হিন্দু রাষ্ট্র দল।

নয়াদিল্লি: লাদাখ সীমান্তে আগ্রাসনের প্রতিবাদে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের গ্রেটার নয়ডায় চিনা মোবাইল ফোন সংস্থা ওপোর কারখানার বাইরে বিক্ষোভ দেখালেন একদল ব্যক্তি। তাঁরা চিনের পতাকার পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুতুলও পোড়ান। তাঁরা চিনা পণ্য বয়কটেরও ডাক দিয়েছেন। জেলা পুলিশ সূত্রে খবর, চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় ভারতীয় কিষাণ ইউনিয়ন ও হিন্দু রাষ্ট্র দল। করোনা ভাইরাস সংক্রমণ রোখার জন্য জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তা অমান্য করে এক জায়গায় সবাই জড়ো হওয়ায় ৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সহ ৩২ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এক বিক্ষোভকারী বলেন, ‘কাপুরুষের মতো লাদাখে আমাদের সেনা জওয়ানদের উপর হামলা চালিয়েছে চিন। আমাদের ২০ জন সেনা শহিদ হয়েছেন এবং অনেকে জখম হয়েছেন। সেই কারণেই আমরা চিনা পণ্যের বিরোধিতা করছি। আমরা চিনা পণ্য ও চিনের প্রেসিডেন্টের কুশপুতুল পুড়িয়েছি। আমরা চিনের পতাকাও পুড়িয়ে দিয়েছি। ভারতীয় কিষাণ ইউনিয়নের সব সদস্যই লড়াই করতে তৈরি। নয়ডা সহ সারা দেশের মানুষ ক্ষুব্ধ।’ হিন্দু রাষ্ট্র দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘লাদাখে আমাদের সেনা জওয়ানদের মৃত্যুতে সারা দেশ আহত হয়েছে। সেই কারণেই আমরা বিক্ষোভ দেখাচ্ছি। কোনও ভারতীয়র ওপো ফোন কেনা উচিত নয়। ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ, দেশের সব জায়গায় চিনা সংস্থার কারখানাগুলি বন্ধ করে দেওয়া উচিত। তাহলেই চিনকে শিক্ষা দেওয়া যাবে। ওরা আমাদের দেশে হামলা চালানোর আগে দু’বার ভাববে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget