এক্সপ্লোর

‘স্বৈরাচারী সিদ্ধান্ত’, হুরিয়ত নেতা গ্রেফতারে বিস্ফোরক মেহবুবা মুফতি

নয়াদিল্লি: ২৪ ঘণ্টাও কাটল না, জম্মু কাশ্মীরের লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিকের আটকের ঘটনায় মুখ খুললেন মেহবুবা মুফতি। শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, “গত ২৪ ঘণ্টায় একাধিক হুরিয়ত নেতা সহ জামাত কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এমন স্বৈরাচারী সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে তা বুঝে উঠতে পারছি না। কীসের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হল? আপনি কোনও ব্যক্তিকে কারাবন্দি করতে পারেন কিন্তু তার আদর্শকে নয়।”

প্রসঙ্গত, পুলওয়ামা নাশকতার ৯ দিন পর জম্মু-কাশ্মীর নিয়ে কোনও মন্তব্য করতে দেখা গেল মেহবুবা মুফতিকে। সেটাও হুরিয়ত ও জামাত কর্মীদের গ্রেফতারি নিয়ে। উল্লেখ্য, গত বুধবার ভূস্বর্গের ১৮ জন বিচ্ছিন্নতাবাদী নেতা ও ১৫৫ জন রাজনৈতিক নেতৃত্বের সরকারি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সরকারি নিরাপত্তাও তুলে নেওয়া হয়। যদিও  পাক-দরদি বিচ্ছিন্নতাবাদী নেতা সইদ আলি শাহ এবং ইয়াসিন মালিক অতীতে কোনও সময়ই সরকারি নিরাপত্তা নেননি। অন্যদিকে আরও দুই বিচ্ছিন্নতাবাদী নেতা সইদ-উল-ইসলাম ও নইম খান প্রায় বছর খানেক ধরে কারাবন্দি। এমন অবস্থায় নেতা ইয়াসিন মালিকের আটকের ঘটনায় নতুন করে জলঘোলা হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

উল্লেখ্য, এই বিষয়ে সরকার তার অবস্থান স্পষ্ট করেছে। স্টেট চিফ সেক্রেটারি বিভিআর সুব্রহ্মণ্যমের নেতৃত্বাধীন কমিটি নিরাপত্তা বিষয়ক একটি বৈঠকে ঠিক করে, বিচ্ছিনতাবাদীদের কোনও সরকারি নিরাপত্তা দেওয়া হবে না। তারা জানায়, বিচ্ছিনতাবাদীদের নিরাপত্তা দেওয়া ‘অপচয়’ ছাড়া আর কিছুই নয়। বরং তা অন্য আরও অনেক কাজে ব্যবহার করা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget