এক্সপ্লোর

জেইই মেনের প্রথম তিন দিনে অনুপস্থিত ২৫ শতাংশ পড়ুয়া

মঙ্গলবার থেকে শুরু হয়েছে জেইই (মেন)। শেষ হবে আগামীকাল।

নয়াদিল্লি: বিরোধীদের আপত্তি সত্ত্বেও, করোনা আবহেই দেশজুড়ে জেইই (মেন) পরীক্ষা আয়োজন করা হলেও, প্রথম তিন দিনে পরীক্ষা দিতে গেলেন না নাম নথিভুক্তকারী পড়ুয়াদের প্রায় ২৫ শতাংশ। শিক্ষামন্ত্রকের দেওয়া তথ্যই এ কথা বলছে। শিক্ষামন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষা দেয়ার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৪,৫৮,৫২১ জন পড়ুয়া। তাঁদের মধ্যে প্রথম তিন দিনে পরীক্ষা দিলেন না ১,১৪,৫৬৩ জন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে জেইই (মেন)। শেষ হবে আগামীকাল। পরীক্ষার পুরো ব্যবস্থাপনার ভার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে দেওয়া রয়েছে। করোনার জন্য এ বছর ব্যবস্থাপনায় বড়সড় রদবদল আনা হয়েছে। দূরত্ব বজায় রাখতে সারা দেশে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৫৭০ থেকে বাড়িয়ে ৬৬০টি করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে রাখা হয়েছে থার্মাল স্ক্রিনিংয়ের বন্দোবস্ত। হলের ভিতরে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। অ্যাডমিট কার্ড পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছে বার কোড। কিন্তু এত ব্যবস্থা সত্ত্বেও গরহাজির ২৫ শতাংশ! প্রথম তিন দিনে পরীক্ষা দিয়েছেন ৩,৪৩,৯৫৮ জন পড়ুয়া। প্রথম দিন পরীক্ষা দেন ৫৬.৬৭ শতাংশ পড়ুয়া। দ্বিতীয় দিন পরীক্ষা দেন ৮১ শতাংশ পড়ুয়া। তৃতীয় দিন পরীক্ষা দেন ৮২ শতাংশ পড়ুয়া। এটা সত্যি যে প্রতি বছরই নথিভুক্ত পরীক্ষার্থীদের একটা অংশ পরীক্ষায় বসেন না, কিন্তু সেই হার গড়ে ১০ থেকে ১৫ শতাংশের বেশি হয় না। এ বার সেই অনুপস্থিতির হার অনেকটাই বেশি। করোনা ভাইরাসের সংক্রমণ এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল না থাকার কারণেই এত বড় সংখ্যক পরীক্ষার্থী গরহাজির হয়েছেন বলে দাবি অনেকের।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget