এক্সপ্লোর

Rajasthan Cabinet Resignation: রাজস্থান মন্ত্রিসভা সম্প্রসারণের আগে পদত্যাগ সব মন্ত্রীর

Ashok Gehlot Cabinet Resignation: কাল দুপুর দুটোয় রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক। তারপরেই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে। কাল বিকেলেই শপথ গ্রহণ করতে পারেন রাজস্থানের নতুন মন্ত্রীরা।

জয়পুর: কাল রাজস্থান মন্ত্রিসভার সম্প্রসারণ। তার আগে আজ পদত্যাগ করলেন সব মন্ত্রী। আজ সন্ধে সাতটায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের বাসভবনে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পর পদত্যাগ করেন সব মন্ত্রী। কাল দুপুর দুটোয় প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক। তারপরেই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে।

রাজস্থানের প্রাক্তন মন্ত্রী প্রতাপ খচারিয়াওয়াস জানিয়েছেন, ‘সব মন্ত্রী পদত্যাগ করেছেন। মন্ত্রিসভা পুনর্গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কাল দুপুর দুটোয় প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক। সেই বৈঠকে সবাইকেই যেতে হবে। বৈঠকেই আমাদের পরবর্তী নির্দেশ দেওয়া হবে।’

শুক্রবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে চিঠি লিখে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করেন গোবিন্দ সিংহ দোতাসরা, হরিশ চৌধুরী ও রঘু শর্মা। এরপর আজ পদত্যাগ করলেন বাকি মন্ত্রীরা। কাল নতুন মন্ত্রীরা রাজভবনে শপথ গ্রহণ করতে পারেন বলে জানা গিয়েছে। কাল বিকেল চারটে নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে।

এর আগে আজ গহলৌত, রাজস্থানের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক অজয় মাকেন, প্রদেশ কংগ্রেস সভাপতি দোতাসরা ‘কিষাণ বিজয় দিবস’ উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য পেশ করেন। তারপর একটি হোটেলে বৈঠক করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও রাজস্থানের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক।

গতকাল রাতে জয়পুরে পৌঁছন মাকেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, যে তিন মন্ত্রী সনিয়াকে চিঠি লিখে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, তাঁরা দলের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন।

গোবিন্দ দোতাসরা প্রদেশ কংগ্রেস সভাপতি। হরিশ চৌধুরী ও রঘু শর্মা যথাক্রমে পঞ্জাব ও গুজরাতের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা। তাঁদের পদত্যাগের ফলে রাজস্থান মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২১ থেকে কমে হয় ১৮। নিয়ম অনুযায়ী, রাজস্থানে মুখ্যমন্ত্রী সহ সর্বোচ্চ ৩০ জন মন্ত্রী থাকতে পারেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী গহলৌতের সঙ্গে উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের শিবিরের দ্বন্দ্ব নতুন নয়। পাইলট শিবির বেশ কিছুদিন ধরেই মন্ত্রিসভার সম্প্রসারণের দাবি জানিয়ে আসছে। এবার সেই সম্প্রসারণ হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget