এক্সপ্লোর

অযোধ্যা মামলা: নমাজ পাঠের জন্য মসজিদ কি অত্যাবশ্যক, আজ রায় দেবে শীর্ষ আদালত

নয়াদিল্লি: ইসলাম ধর্ম পালনের জন্য মসজিদ কি অত্যাবশ্যক? অযোধ্যা বিতর্কে আজ এই গুরুত্বপূর্ণ রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। বেলা দুটোর সময় আদালত রায় দেবে মসজিদ সংক্রান্ত এই বিষয়টি সাংবিধানিক বেঞ্চে পাঠানো হবে কি না। যদি বিষয়টি সাংবিধানিক বেঞ্চে পাঠানো হয়, তবে অযোধ্যা নিয়ে মূল মামলার শুনানি পিছিয়ে যেতে পারে। ১৯৯৪-এ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ রায় দেয়, মসজিদ ইসলামের অত্যাবশ্যক অংশ নয়। ইসমাইল ফারুখি বনাম ভারত সরকার মামলায় অযোধ্যার বিতর্কিত ভূমিতে সরকারি অধিগ্রহণকে চ্যালেঞ্জ করে হয় মামলা, বলা হয়, মসজিদের জায়গা সরকার নিতে পারে না। কিন্তু আদালত অধিগ্রহণকে বৈধ আখ্যা দেয়, জানায়, নমাজ ইসলামের অপরিহার্য অংশ কিন্তু মসজিদ নয়। বাবরি মসজিদ সমর্থকদের আশঙ্কা, শীর্ষ আদালতের ওই রায় তাদের দাবিকে দুর্বল করে দিতে পারে। তাই ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেছে তারা। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট তাদের রায়ে বিতর্কিত জমিতে বিরাজমান রামলালা, নির্মোহী আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে জমি ভাগ করে দেওয়ার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে সব পক্ষ। ৮ বছর ধরে মামলাটি রয়েছে শীর্ষ আদালতে। গত বছর অগাস্টে আদালত সব পক্ষকে মামলা সংক্রান্ত নথিপত্রের অনুবাদ ও অন্যান্য কাজকর্ম সম্পন্ন করার নির্দেশ দেয়। কিন্তু এ বছর মার্চে বাবরি পক্ষের আইনজীবী ফের ইসমাইল ফারুখি মামলার উল্লেখ করে বলেন, সব কিছুর আগে ইসলামে মসজিদ অপরিহার্য কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক। এর জন্য ৫ বা ৭ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের দাবি করে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget