এক্সপ্লোর

‘জমায়েত এড়াতে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত বিসর্জন নয়’

দায়িত্বশীল নাগরিকত্বের উজ্জ্বল উদাহরণ রাখল শিলিগুড়ির দাস পরিবার।

শিলিগুড়ি: করোনায় দেশব্যাপী এক ত্রাসের পরিবেশ। গ্রাম, শহর, জেলা, রাজ্য, দেশ, একের পর এক সহ নাগরিকের মৃত্যুতে বাড়ছে মৃত্যু মিছিল। দেশে এখনও পর্যন্ত কোভিড-১৯ নামের এই ভাইরাসের কবলে রয়েছে ২ হাজারের ওপরে আক্রান্ত। কমিউনিটি স্প্রেডিং ঠেকাতে না পারলে সংখ্যাটা যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তার ইয়ত্তা নেই। সারা দেশ লকডাউনে। চিকিৎসা, আপতকালীন পরিষেবা ছাড়া সব বন্ধ। ট্রেন চলছে না। আন্তর্জাতিক সহ আন্তঃরাজ্য, সমস্ত রকম বিমান পরিষেবা বন্ধ। জলপথেও যোগাযোগ স্তব্ধ। সড়ক পরিবহণের ব্যবস্থা থাকলেও তা খুবই সীমিত। এই পরিস্থিতিতে সরকারের কড়া নির্দেশ, রাস্তাঘাটে কোথাও ৫ জনের বেশি জমায়েত করা চলবে না। ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রেও সরকার জনসাধারণের কাছে অনুরোধ করেছে, ‘বাড়িতেই ধর্মাচরণ করতে।’ এমন অবস্থায় সমস্ত পরিশ্রমের ওপর কার্যত জল ঢেলে দিয়েছে দিল্লির নিজামউদ্দিনের ঘটনা। ধর্মীয় সভায় কাতারে কাতারে জমায়েত। লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে তঘবিল-ই-জামাতের এই দায়িত্বজ্ঞানহীন আচরণের খেসারত দিতে হচ্ছে দেশকে। বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। চারিদিকে খোঁজ চলছে নিজামউদ্দিন ফেরতদের। এই শঙ্কিত পরিবেশেই সচেতন এবং দায়িত্বশীল নাগরিকত্বের উজ্জ্বল উদাহরণ রাখল শিলিগুড়ির দাস পরিবার।

‘জমায়েত এড়াতে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত বিসর্জন নয়’

বাড়িতে বাসন্তী পুজো হচ্ছে। এই নিয়ে তৃতীয়বার। তবে বিগত ২ বছর যে আড়ম্বরের সঙ্গে এই পুজো হয়েছে, এবার তা হচ্ছে না। আলোকসজ্জা নেই। প্যান্ডেল হয়নি। এমনকি এবার ঢাকও বাজছে না শিলিগুড়ির সূর্য নগরের পুজো বাড়িতে। নিয়ম মেনে সব হচ্ছে ঠিকই, তবে মানুষ রয়েছে হাতে গোনা।

পেশায় গ্রাফিক্স ডিজাইনার অনিকেত দাস ও তাঁর পরিবারের কয়েকজন এবং তাঁর বন্ধু মিলিয়ে মোট ৬-৭ জনই পুজোর সমস্ত আয়োজন করেছেন। টেলিফোনে অনিকেত এবিপি আনন্দকে জানান, “অষ্টমীতে অন্তত ৪০০ সাড়ে ৪০০ মানুষ মায়ের ভোগ খায়। এবার তা হচ্ছে না। ফুলের বাজার বন্ধ থাকায় ঘরের ফুল দিয়েই হচ্ছে পুজো। নিজের পরিচিত কাউকে ঢুকতে দেওয়া যাচ্ছে না। অঞ্জলি হয়েছে, তবে সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই। একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেই সবাই অঞ্জলি দিয়েছেন।”

তাছাড়াও যাঁরা চেয়েও করোনা আবহে দাস বাড়ির চৌকাঠে পা রাখতে পারেনি, তাঁদের জন্য অনলাইনে পুজো দেখাচ্ছেন অনিকেত। আরতি, পুজো সবই লাইভ স্ট্রিমিং হচ্ছে ফেসবুক, ইউটিউবে।

‘জমায়েত এড়াতে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত বিসর্জন নয়’

কোনও রকম জমায়েত যেন না হয়, সেজন্য পর্যাপ্ত বন্দোবস্ত করেছেন অনিকেত। পুজো দেখতে আসছেন যাঁরা, তাঁদের হাত ধোয়া থেকে শুরু করে যতটা সম্ভব স্যানিটাইজ করা, সবই করা হচ্ছে। বেশি মানুষ যেন একসঙ্গে জড়ো না হন সেজন্য বিসর্জনও পিছিয়ে দেওয়া হয়েছে। অনিকেত জানিয়েছেন, “শুক্রবার দশমী হলেও প্রতিমা বিসর্জন হবে না। নিয়ম অনুযায়ী ঘট নিরঞ্জন হবে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত প্রতিমা থাকবে বাড়িতেই।”

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget